PRIYOBANGLANEWS24
২৮ নভেম্বর ২০২১, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের মাহমুদপুরে নুরুজ্জামান মোড়লের নির্বাচনী উঠান বৈঠক

ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক নুরুজ্জামান মোড়লের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মাহমুদপুরের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে শুক্রবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে নুরুজ্জামান মোড়ল বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সরকারের যে অনুদানগুলো আসবে আল্লাহ তায়ালা যদি আমাকে সঠিকভাবে বন্টন করার তৌফিক দিয়ে থাকে তাহলে আমি তা সুন্নত তরিফায় আপনাদের মাঝে বন্টন করবো। আমি আপনাদের দোয়া চাই। তিনি আরো বলেন, আপনারা যাকে ভোট দিবেন সে যেন হয় একজন ভাল মানুষ। সে যেই হোক তাকে আপনারা ভোট দিবেন। আমি যদি ভাল কোন কর্ম করে থাকি তাহলে সেই কর্মের উছিলায় আপনারা আমাকে আসন্ন নির্বাচনে ভোট দিবেন। আমি জানি নামই মানুষকে জাগিয়ে তুলে না, মানুষের কর্মই মানুষকে জাগিয়ে তুলে।

অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইব্রাহিম খানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আলীম মোল্লা, আজিজ মোল্লা, আ. রাজ্জাক মুন্সি, মাসুম মৃধা, আলেপ খান, মোতালেব বেপারী, আমজাদ হোসেন, মুজিবর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠকের সঞ্চালনা করেন দোহার উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার বেপারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০