PRIYOBANGLANEWS24
৮ অক্টোবর ২০২১, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা নায়ক জসিমের মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জসিম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে লড়াই করেন তিনি।

নায়ক জসিমের পুরো নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। তিনি ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালের আজকের দিনে (৮অক্টোবর) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমান এক সময়ের এই অ্যাকশন হিরো।

আশির দশকে ঢাকাই সিনেমায় দর্শকপ্রিয়তা অর্জন করেন নায়ক জসিম। তাঁকে বাংলা চলচ্চিত্রে অ্যাকশনধর্মী সিনেমার পথপ্রদর্শক মনে করা হয়। ক্যারিয়ারজুড়ে শোষিত-বঞ্চিত প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে এই নায়ককে দেখা গেছে বড় পর্দায়।

মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে ‘দেবর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে জসিমের আত্মপ্রকাশ। প্রথম সিনেমাতেই তাঁর অভিনয় পরিচালকদের নজর কাড়ে। পরের বছর ‘রংবাজ’ সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন। তবে, পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে। খলনায়ক চরিত্রের মাধ্যমে সিনেমায় অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবে সফলতা পেযয়েছিলেন।

জসিমের খলনায়ক হিসেবে অভিনয়ের সমাপ্তি ঘটে ১৯৮০ সালের শুরুর দিকে সুভাষ দত্তের পরিচালনায় ‘সবুজ সাথী’ সিনেমার মাধ্যমে। এ সিনেমার পর থেকে মৃত্যুর আগপর্যন্ত নায়ক হিসেবেই অভিনয় চালিয়ে যান।

সূত্র: এনটিভি অনলাইন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০