PRIYOBANGLANEWS24
২১ অগাস্ট ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁচা রাস্তাটি আর পাকা হয় না!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের কাঞ্চননগর, জাহানাবাদ ও বড় কাউনিয়াকান্দি যাওয়ার একমাত্র রাস্তাটি কাঁচা। রাস্তাটি পাকা করার দাবি দীর্ঘদিন। নির্বাচনের আগে প্রার্থীরা রাস্তাটি পাঁকা করার আশ্বাস দিলেও নির্বাচনের পর সবাই প্রতিশ্রুতির কথা ভুলে যায়। ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে এ রাস্তায় চলাচলকারী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়।

স্থানীয় লোকজন জানায়, উপজেলার বারুয়াখালীর কাঞ্চননগর, জাহানাবাদ ও বড় কাউনিয়াকান্দি যাওয়ার রাস্তাটির অবস্থা এমন বেহাল যে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়। এছাড়া দুইটি মাধ্যমিক, দুইটি উচ্চ মাধ্যমিক ও চারটি প্রাথমিক বিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের এই কাঁচা রাস্তা ব্যবহার করতে হয়। বিকল্প কোন রাস্তা না থাকায় এ রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয়দের চরম দুর্ভোগের শিকার হতে হয়।

এলাকাবাসীর অভিযোগ, একের পর এক চেয়ারম্যান আর মেম্বার পরিবর্তন হলেও তাদের সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি । বর্ষা আর বৃষ্টির দিনে প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় তাদের।

বড় কাউনিয়াকান্দি এলাকার বাসিন্দা রিপন তালুকদার জানান, শুষ্ক মৌসুমে ধূলাবালি আর বর্ষা মৌসুমে কাদা পানি এভাবেই চলে আমাদের যাতায়াত। তারপর যদি একটু বৃষ্টি হয় তখন তো দুঃখের শেষ নাই। তখন আর পায়ে হেঁটেও চলাচল করতে পারি না।

স্থানীয় মুদি দোকানদার মো. ইয়াসিন বলেন, এই রাস্তাটির বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা আশ্বাস দেয়। কিন্তু পরে আর বাস্তবায়ন হয় না। মুদি মালামাল আনতে বেশি ভাড়া দিলেও গাড়ি আসতে চায় না।

ইজিবাইক চালক সানোয়ার হোসেন বলেন, রাস্তাটির এমন দশা বৃষ্টি হলে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব। বৃষ্টির দিনে প্রায় দুর্ঘটনায় ঘটে রাস্তাটিতে।
স্থানীয় কৃষক আমির হোসেন জানান, আমাদের এলাকার বেশির ভাগ মানুষ কৃষি কাজ করে। জমিতে উৎপাদিত খাদ্য শস্য বাজারে নিতে পড়তে হয় ভোগান্তিতে। তিনি রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান।

স্থানীয় কয়েকজন জানান, নির্বাচনের আগে সড়কটি সংস্কারের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আশ্বাস শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাদের ভাগ্যে দুর্ভোগ ছাড়া কিছুই জুটেনি।

এব্যাপারে বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান শিকদার বলেন, ভূঁইয়া এন্ড ব্রাদার্স নামে ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার কাজ পেয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারনে রাস্তাটি মেরামতে দেরি হচ্ছে। আশা করি, খুব দ্রুত রাস্তা মেরামত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০