PRIYOBANGLANEWS24
৪ অগাস্ট ২০২১, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালো নেই নবাবগঞ্জের চর্মকাররা

‘সরকার তো ভালোর লিগা লকডাউন দিছে। আমাগো তো খাইবার নাই। কাম কাইজ কম। পোলাপান নিয়া ক্যামনে চলুম। কেউ তো আমাগো একটু সাহায্য করে না। এক সময় তো দিনে ৪০০/৫০০ ট্যাহা কামাইতাম। এহন তো ১০০ ট্যাহার কামও অয় না। পুলিশ আইলে দইরাইয়া পালান লাগে’। আক্ষেপের সুরে নিজের অসহায়ত্বের কথাগুলো বলছিলেন জুতা সেলাইয়ের (মুচি বা চর্মকার) কাজ করা বাদল দাস।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামের বাদল দাস ৩২ বছর ধরে জুতা সেলাই কাজ করেন। স্কুলে পড়াশোনা করেন নাই। বাপ দাদার পেশা ছিল জুতা সেলাই করা। দুই যুগেরও বেশি সময় আগে এ পেশার সাথে জড়িয়ে পড়েন তিনি। একসময় কোনরকমে জীবনযাপন করলেও করোনার কারনে আর আগের মতো রোজগার নেই। এতে বিপাকে পড়েছেন তিনিসহ মুচি সম্প্রদায়ের প্রায় সবাই। আয় কমে যাওয়ায় দুর্দিনে থাকলেও নেই তেমন কোন সরকারি বেসরকারি সহায়তা পাননি তারা।

একই পেশার কর্মরত পরিমল দাস বলেন, বাপ দাদার পেশা হিসেবে নিজেও জুতা সেলাই কাজ শুরু করেন এক যুগ আগে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন দোকান বন্ধ রেখে ছিলেন। কয়েকদিন যাবৎ দোকানে খুলেছেন। তবে পুলিশের টহল দেওয়ার কারনে দুপুরেই দোকান বন্ধ করে দিতে হয়। পরিবারের সদস্য সংখ্যা চার জন। অভাব অনটনে এখন দিন কাটাচ্ছেন। লকডাউনের কারনে এখন ২০০ টাকা আয় করাও সম্ভব হয় না। তবুও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হয় তাকে।

উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল মণিপাড়া গ্রামের বাসিন্দা রতন দাস। ১৫ বছর ধরে জুতা সেলাই করে চলে তার সংসার। করোনার কারনে কঠোর লকডাউনে মানবেতর জীবপন যাপন করেছেন পরিবার নিয়ে। তেমন কোনো সহায়তাও মেলেনি। এতে চরম বিপাকে পড়েছেন।

বাদল, পরিমল ও পরিমলের মতো মুচি সম্প্রদায়ের অন্যান্যও পড়েছে চরম বিপাকে। করোনায় ভয়কে উপেক্ষা করে ঘর থেকে বের হলে আয় রোজগার নেই চললেই চলে। কঠোর লকডাউনে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে নবাবগঞ্জের মুচি সম্প্রদায়ের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০