PRIYOBANGLANEWS24
৭ জুলাই ২০২১, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাবের অভিযানে মুন্সিগঞ্জে ১১ জুয়াড়ি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালি মান্দা এলাকায় অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে গেস্খপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাত পৌনে ১১টায় গোয়ালি মান্দার তারা মিয়ার পরিত্যক্ত দোচালা টিনের ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুয়াড়ি আসামীরা তারা মিয়ার পরিত্যক্ত ঘরে তারা মিয়ার অজানন্তে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে নিয়মিত অর্থের বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-১১। এসময় জুয়া খেলার সময় ১১ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। জুয়াড়িদের বিরুদ্ধে লৌহজং থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালি মান্দা গ্রামের কাশেম মালের ছেলে মো. রিপন (৪৫), একই গ্রামের মৃত শেখ সাদেরের ছেলে মো. মইনুদ্দিন (২৭), মৃত সামজেল হোসেনের ছেলে মো. বাবুল (৪০), শেখ সর্দারের ছেলে মো. আজমীর (২৫), মৃত জিন্নাত আলী সর্দারের ছেলে মো. এনামুল (৪৫), মৃত শেখ সাদীর ছেলে মো. আবির (২৫), মৃত রেদোয়ানের ছেলে মো. সাইফুল (৩৫), মৃত মাইনুদ্দিনের ছেলে মো. মোয়াজ্জেম (৫০), খরিয়া গ্রামের মৃত আলীমুদ্দিন সর্দারের ছেলে মো. আলাউদ্দিন (৩০), একই গ্রামের মৃত কপিলউদ্দিনের ছেলে মো. মাসুদ (৪৫) ও ঢাকা জেলার সাভার থানার সাভার গ্রামের মো. আক্কেল আলীর ছেলে মো. সোহেল (২৮)। সোহেল লৌহজং থানার গোয়ালি মান্দা গ্রামে থাকতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০