PRIYOBANGLANEWS24
১৬ জুন ২০২১, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয় দিয়েই ফুটবলে প্রিয়সংঘ’র শুভযাত্রা

জয়ের মধ্য দিয়ে ফুটবল টিম হিসেবে যাত্রা শুরু করল ঢাকার দোহার উপজেলার ‘প্রিয়সংঘ’। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ‘সোনাপুর বলাকা যুবসংঘ’কে ১-০ গোলে হারায় ‘প্রিয়সংঘ’। এ জয়ের মধ্য দিয়েই ফুটবল টিম হিসেবে আত্মপ্রকাশ করে ক্লাবটি। শোল্লা স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

আক্রমণ ও পাল্টা আক্রমণে উপভোগ্য হয়ে উঠে খেলাটি। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় প্রিয়সংঘ’র সাদ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সঞ্জয় বর্মনের একটি শট সোনাপুর বলাকা যুব সংঘের জালে বল জড়িয়ে যায়। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে সোনাপুর বলাকা যুব সংঘের খেলোয়ারেরা। পরবর্তীতে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি শোল্লা সোনাপুর বলাকা যুব সংঘের খেলোয়াররা। যুবসংঘের আক্রমকে রুখে দিয়ে খেলার শেষ পর্যন্ত পাল্টা আক্রমন চালতে থাকে প্রিয়সংঘ। কিন্তু কোন দলই আর গোল করতে সক্ষম না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ‘প্রিয়সংঘ’ দোহার।

এ সময় উপস্থিত ছিলেন শ্লোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ক্রীড়াবিদ নজির আহমেদ, প্রিয়সংঘ’র প্রতিষ্ঠাতা আরটিভির স্টাফ রিপোর্টার অমিতাভ অপু, বিদু্যুৎ দাস, মনির হোসেন, লিটন দাস, চন্দন কর্মকার, সুমন দাস, শোল্লা সোনাপুর বলাকা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলিনুর ইসলাম মিশু, ক্লাবটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন সহ আরও অনেকে।

খেলাটি শোল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সরাসরি সম্প্রচার করে ঢাকা দক্ষিণের সর্বাধিক প্রচারিত সংবাদ মাধ্যম প্রিয়বাংলা নিউজ২৪। এতে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন চ্যানেল টুয়েন্টিফোরের ঢাকা (দক্ষিণ) প্রতিনিধি সাংবাদিক শামীম আরমান ও এশিয়ান টিভির দোহার প্রতিনিধি তানজিম ইসলাম।

খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি ওমর ফারুক শারিফি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০