PRIYOBANGLANEWS24
৪ মে ২০২১, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ভেজাল সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

ঢাকার দোহারে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় সেমাই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এ অভিযান পরিচালনা করে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবু মো.সালেহ সহ র‌্যাব সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রায়পাড়া ইউনিয়নের বৌ বাজার এলাকায় একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তৈরি করা হচ্ছিল সেমাই। বিভিন্ন মাধ্যমে জানতে পেরে মঙ্গলবার সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন না নিয়ে এবং ভেজাল সেমাই খাদ্য তৈরি ও বাজারজাতকরণ এর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪২ ও ৫০ ধারায় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। পরে ভেজাল সেমাই মাটিতে পুঁতে নষ্ট হয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রশাসন ভেজালবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০