PRIYOBANGLANEWS24
২৮ এপ্রিল ২০২১, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে কুকুরের মাথা ও চামড়াসহ কসাই আটক

কেরানীগঞ্জে কুকুরকে হত্যা করে মাংস, নাড়ী-ভুড়ী, মাথা ও চামড়া আলাদা আলাদা করার দায়ে সুরুজ নামে এক কসাইকে গণধোলাই দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত সুরুজ কসাই উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়া ০৮ নং ওয়ার্ড হাসনাবাদ হাউজিং হাজি জাহিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তবে এলাকবাসীর ধারনা সুরুজ কসাই কুকুরের মাংস বিক্রি করার জন্যই এমন কাজ করেছে।

স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন, সুরুজ কসাই চার মাস আগে এ বাড়িতে বাসা ভাড়া নেন। তারপর স্থানীয় মোক্তার কসাইর মাংস বিতানে কসাইর কাজ শুরু করেন। পরে মালিক পরিবর্তন করে জাকির মাংস বিতানে কাজ শুরু করে সুরুজ।

নাম প্রকাশে অনিচ্ছুক পাশের এক ভাড়াটিয়া জানান, মঙ্গলবার রাতে সুরুজ একটি কুকুর ধরে আনেন। এসময় তাকে প্রশ্ন করা হয় কুুকুর দিয়ে কি করবেন? তখন সুরুজ জানায় কুকুরটি সে পালবে। পরে ঐ ভাড়াটিয়ার স্ত্রী দেখেন সুরুজ তার শরীরে রাগা রক্ত মুছতেছে। এতে তার সন্দেহ হলে সে তার স্বামীকে বিষয়টি জানান। তখন তারা সুরুজকে খুঁজতে শুরু করে। পরে পাশের ভাঙ্গা বাড়িতে ময়লার ভিতর কুকুরের নাড়ী-ভুড়ী, মাথা ও চামড়ার সন্ধান পায় তারা। কিন্তু কুকুরের মাংস পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী সুরুজকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এলাকাবাসী জানায়, সুরুজ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে কুকুরটি সে জবাই করে এক মহিলার কাছে বিক্রি করেছেন।

এ বিষয়ে জাকির মাংস বিতানের মালিক জাকির বলেন, সুরুজ আমার কর্মচারী ছিল, তবে নেশাগ্রস্থ হওয়ায় তাকে কাজে আসতে নিষেধ করেছি। এব্যাপারে আমি কিছু জানি না। তিনি আরো জানায়, তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাও। এলাকাবাসী আরো জানায়, হাসনাবাদ এলাকায় আগে অনেক কুকুর ছিলো, কিন্তু দিন দিন কুকুরের সংখ্যা কমে আসছে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গভীর রাতে সুরুজ নামে এক ব্যক্তিকে মারধর খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি। সে নেশা করে বলে আমরা জানতে পেরেছি। সুরুজ জানায়, কিছুদিন আগে তাকে ঐ কুকুরটি কামড় দিয়েছিল। তাই রাগে কুকুরটিকে জবাই করেছে। আমরা নাড়ী ভুঁড়ি মাথা ও চামড়া উদ্ধার করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০