PRIYOBANGLANEWS24
১৫ মার্চ ২০২১, ৭:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ইয়াং স্টার ফুটবল একাডেমীর জার্সি উন্মোচন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইয়াং স্টার ফুটবল একাডেমীর জার্সি উন্মোচন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা নবারুণ সংঘের মাঠে এ জার্সি উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াং স্টার ফুটবল একাডেমীর সভাপতি লিটন শিকদার সহ একাডেমীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন দেওতলা নবারুণ সংঘের সভাপতি মাসুদ মোল্লা, নয়নশ্রী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লা।

দেওতলা গ্রামের পর্তুগাল প্রবাসী লিমন শিকদার ইয়াং স্টার ফুটবল একাডেমীকে এ জার্সি প্রদান করেন। এছাড়া কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলম আরেক সেট জার্সি দেন ইয়াং স্টার ফুটবল একাডেমীকে।

জার্সি উন্মোচন শেষে দেওতলা নবারুণ সংঘের আয়োজনে স্বাধীনতা কাপ ফুটবল র্টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। হয়েছে। খেলায় সাভারের রিংকু একাদশ ২-০ গোলে নবাবগঞ্জ ইয়াং স্টার একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওতলা নবারুণ সংঘের সভাপতি মো. মাসুদ মোল্লা’র সভাপতিত্বে প্র্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. নান্নু মিয়া, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কষিবিদ প্রদীপ চন্দ্র সরকার, সমাজসেবক ও ব্যবসায়ী মিনাল মিয়া, নয়নশ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ আলী সিকদার, সাধারণ সম্পাদক খোকন মোল্লা প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ কুমার মন্ডল, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফয়েজ আল মাসুদ টুটুল, আ. রহিম, আয়ুব আলী, শাহিন ইকবাল, ছাত্রলীগ নেতা নাসির উদ্দীন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০