PRIYOBANGLANEWS24
১৫ জুন ২০২০, ৪:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে সাংবাদিকের উপর হামলা: ৫ দিনেও আটক হয়নি অভিযুক্তরা

ঢাকার দোহার উপজেলায় অনলাইন নিউজ পোর্টাল নিউজ৩৯ এর সাংবাদিক আসিফ সজলের উপর হামলার ঘটনার ৫ দিনেও আটক হয়নি অভিযুক্তরা। গত বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত আসিফ সজল প্রিয় বাংলা নিউজ ২৪কে জানায়, সে তার নিজ বাড়িতে একটি বেঞ্চ বানিয়েছিলো। সেই বেঞ্চে স্থানীয় সোহেল, বাবু ও রাকিব নামের তিন যুবক বসে আড্ডা দিত এবং মাদক সেবন করতো। আসিফ বিষয়টি দেখতে পেয়ে ওই বেঞ্চটি ভেঙ্গে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল, বাবু এবং রাকিব আসিফের বাড়িতে এসে তাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয়রা এগিয়ে এসে আহত আসিফকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আসিফ বাদী হয়ে দোহার থানায় বোরহান উদ্দিনের ছেলে সোহেল, তারা মিয়ার ছেলে বাবু এবং মোহান মেম্বারের ছেলে রাকিব নামে তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের আটক করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন বলেন, ওই হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০