ইমরান হোসেন সুজন.
২৩ জানুয়ারী ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

একদিকে জ্বলন্ত চুলাই বড় বড় ডেকে রান্নায় ব্যস্ত পাচকরা। পাচকদের পাশাপাশি দম ফেলার সময় নেই তাদের সহযোগিদের। কেউ সবজি কাটছে, আবার কেউ চাল ও সবজি ধৌত কাজে ব্যস্ত। একাধারে রান্না করা হচ্ছে প্রায় ১০৫ মন চালের পোলাও। অন্যদিকে স্বেচ্ছাসেবীরা ব্যস্ত হাজার হাজার মানুষকে সেই খাবার পরিবেশনে। প্রায় ৩০ হাজার মানুষের মহাভোজের এমন মহোৎসব দেখা যায় ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরায়। শুক্রবার নতুন বান্দুরা হালদারপাড়া বারোয়ারী (বড়) কালি মন্দির আয়োজিত শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন ও শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়।

স্থানীয়রা জানান, ১৬ বছর ধরে এমন আয়োজন চলছে রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তনে। প্রতিবছরই অনুষ্ঠানের শেষ দিন হাজার হাজার মানুষের আহারের আয়োজন করা হয়। যেখানে শুধু সনাতন ধর্মের মানুষ নয়, অংশগ্রহণ করেন মুসলমান ও খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষও। এছাড়া পাটিতে বসে ধনী গরিব সকল শ্রেণীর মানুষের একসাথে বসে খাওয়ার অন্যরকম এক দৃশ্য। যেখানে নেই কোন ভেদাভেদ নেই।

আয়োজক কমিটির অন্যতম সদস্য সত্যরঞ্জন হালদার বলেন, এলাকাবাসীর সকলের সহযোগিতায় প্রতিবছরই আমরা এমন আয়োজন করি। যেখানে আমাদের পাশে থাকেন অন্য ধর্মের লোকজন। এবারও এর ব্যতয় হয়নি। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মহাভোজের আয়োজনে এলাকার সব বয়সী মানুষ স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন। আমাদের গ্রামে হিন্দু মুসলমানের বাস। এছাড়া পাশ^বর্তী গ্রামগুলোতে খ্রীষ্টান সম্প্রদায়ের লোকজন রয়েছে। কিন্ত আমাদের সকলের মিলবন্ধন প্রশংসনীয়। একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এমন দৃশ্য বাংলাদেশে অন্য কোথাও পাবেন না।

স্থানীয় বাসিন্দা প্রদীপ বণিক বলেন, বান্দুরায় আমরা সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছি। আমি প্রতিবছরই মহাৎসবে আমাদের লীলা কীর্ত্তনসহ সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করি। আর আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন মুসলমানরা। এবারও এর ব্যতয় ঘটেনি। আমরা শান্তিপূর্ণভাবে যেমন আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করেছি তেমনি ভোজ উৎসবে সকল ধর্মের মানুষ এসেছি। এধরনের মিলনমেলা আমাদের বন্ধনকে আরো দৃড় করে।

অনুষ্ঠান চলাচালিন উপস্থিত হন ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এসময় তিনি বলেন, দোহার নবাবগঞ্জে হিন্দু-মুসলিম-খ্রিস্টান সকলের সহাবস্থান। আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে যেভাবে অন্য ধর্মের মানুষ সহযোগিতা করছে সত্যিই এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ। আমরা সবাই মিলে মিশে একটা সুন্দর ও শান্তিপূর্ণ সকলের বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোন সংখ্যালঘু শব্দ থাকবে না। ধর্ম ব্যবহার করে কেউ রাজনীতি করতে পারবে না। আমাদের সকলের ঐক্যের বাংলাদেশ গড়তে হলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনতে হবে। তবেই এদেশ সকল ধর্মের জন্য নিরাপদ ভূমি হিসেবে গড়ে উঠবে।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কালীপদ মালো মাস্টার,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, বান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সজিবর রহমান, সাংগঠনিক মাদবর ফারুক, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি আকতার মোল্লা, সাধারণ সম্পাদক মীর নাসির, শ্রমিক দলের সাবেক সভাপতি ইমতিয়ার শামীম,  বান্দুরা ইউনিয়ন মৎসজীবিদলেন সভাপতি সত্যরঞ্জন হালদার, সিনিয়র সহ সভাপতি মামুন ভূইয়া, বান্দুরা ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাদবর, সাধারণ সম্পাদক হিরু, যুবদল নেতা ইমতিয়াজ শাকিল, মামুন খান, শেখ নাহিদ, উপজেলা মহিলাদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিমা আক্তার, দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সঞ্জয় সাহা, বান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিঠু, ছাত্রনেতা মো. সোহাগ, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রী শ্রী রাধামাধব অঙ্গনে শান্তি ও মঙ্গল কামনায় ৭দিন ব্যাপী ১৬তম বার্ষিকী ধর্মীয় অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০