শাহিনুর রহমান.
১০ নভেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠিত

আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে খতমে নবুয়াত সম্মেলন করা হয়েছে। সোমবার দুপুরে দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণ শাখা এ সম্মেলনের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বক্তব্যে তিনি বলেন, “এই নবাবগঞ্জেই বরকত উল্লাহ নামে এক ভন্ড নিজেকে (নবী) দাবি করেও জাহান্নামে চলে গেছে। এখন তার সন্তান ও অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এসময় খতমে নবুওয়াত অস্বীকারকারী বরকতুল্লার অনসারীসহ কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দাবি জানান তিনি। হুঁশিয়ারি উচ্চারণ করে পীর সাহেব মধুপুর বলেন, “আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে বলতে চাই, আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খতমে নবুয়াতের মহাসম্মেলন থেকে খতমে নবুওয়াত অস্বীকারকারী বরকতুল্লাহ অনুসারীসহ কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তাদেরকে অবশ্যই দেশ থেকে বিতাড়িত করতে হবে।”

এসময় বিশেষ অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, হযরত মোহাম্মদ (স.) আমাদের শেষ নবী। যারা এটা মানে না তারা কাফের। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যেতে পারলে কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তাব রাখবো।

কমিটির নবাবগঞ্জ উপজেলার সভাপতি মুফতী মোহাম্মদ জাকির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাটহাজরী মাদ্রাসার মুহতামিম মুফতী খলিল আহমদ কাসেমী কোরাইশী, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্টের নায়েবে আমীর শায়খ আব্দুর রউফ বিন আব্দুল হাফিঝ মক্কী, সেক্রেটারি ড. মাও. আহমদ আলী সিরাজ মাদানী, মারকায়ে আহলে সুন্নাহ ওয়াত জামাত, পাকিস্তানের সভাপতি মুতাকাল্লিমে ইসলাম মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের পাঞ্জাব প্রোভেন্সিয়াল আইনসভার সদস্য মাও. মুয়াবিয়া আজম তারেক সহ আরো অনেকে।

আরো উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আরযগুযার মুফতী সালাহ উদ্দীন আহমদ, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতী মিজানুর রহমান কাসেমী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০