সিনিয়র প্রতিবেদক.
২৩ অক্টোবর ২০২৫, ২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব ব্যবসায়ী হাবিবুর

ঢাকার নবাবগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা ও যন্ত্রাইল মৌজার ১০ শতাংশ জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান শনিবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে উপজেলার জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় ‘হাবিব শাড়ী বিতান’ নামে কাপড়ের দোকান পরিচালনা করে আসছেন। শারিরীকভাবে অসুস্থ থাকায় তার স্ত্রীও তাকে ব্যবসায়ী কাজে সহযোগিতা করতেন। কয়েকমাস আগে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে তিনি পাশের দোকানের মালিক কাশিমপুরের আফসারের ছেলে রিপনের সঙ্গে ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করেন।

ব্যবসায়ী হাবিবুরের পারিবারি অশান্তি সুযোগে রিপন ও তার স্ত্রী তাসিয়া তানিয়া পরিকল্পিতভাবে তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। হাবিবুরকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখান রিপন ও তার স্ত্রী। ধাপে ধাপে নানা অজুহাতে হাতিয়া নেন প্রায় ৩০ লাখ টাকা।

হাবিবুর রহমান অভিযোগ করেন বলেন, টাকা হাতিয়ে নেওয়ার পর স্ত্রীকে দিয়ে নতুন ফাঁদ পাতেন রিপন। রিপনের স্ত্রী তাসিয়া তানিয়া কৌশলে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং গত মার্চ মাসে নবাবগঞ্জের ছাতিয়া এলাকায় সংঘবদ্ধ প্রতারক চক্রের সহযোগিতায় ২০ লাখ টাকা কাবিনে তাকে বিয়ে করতে বাধ্য করেন। অথচ স্বামী বাঁচা থাকা অবস্থা কোন নারী দ্বিতীয় বিয়ে করার বিধান নেই।
বিয়ের পর রিপন ও তানিয়া কৌশলে তার যন্ত্রাইল মৌজার ১০ শতাংশ জমিও তানিয়ার নামে লিখে নেন। কিন্ত সেখানে স্বামী নাম লিখেন নাই।

তিনি বলেন, আমি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো যোগাযোগ রাখছে না। বরং বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। রিপনদের প্রতারণায় সহায়তায় করেছেন আমারই আপন লাকী ও ভাগিনা। আমি তাদেরও বিচার চাই।
হাবিবুর রহমান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই প্রতারক চক্রের মূল হোতা রিপন ও তার স্ত্রী তাসিয়া তানিয়াকে দ্রæতত গ্রেপ্তার এবং আত্মসাৎ করা টাকা ও জমি ফেরতের দাবি জানিয়েছেন।

তিনি আরও বলেন,এই টাকাগুলো ছিল আমার জীবনের সঞ্চয়, সন্তানের ভবিষ্যতের ভরসা ও মায়ের চিকিৎসার টাকা। আজ আমি নিঃস্ব, হতাশ। প্রশাসন ও গণমাধ্যমের কাছে অনুরোধ করছি— সত্য ঘটনাটি তুলে ধরুন, যাতে আমি ন্যায়বিচার পাই।

সংবাদ সম্মেলনে নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

এবিষয়ে রিপন বলেন, আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এসব ব্যাপারে আমি কিছুই জানি না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০