PRIYOBANGLANEWS24
১ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফের সোনাবাজু বেরিবাধ পরিদর্শন পানি উন্নয়ন বোর্ডের, দ্রুত স্লুইচগেট স্থাপনের কার্যক্রম বাস্তবায়নের দাবি দুই সংগঠনের

ফের ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোনাবাজু- কাশিয়াখালী বেড়িবাধ পরিদর্শন করলেন পানি উনয়ন বোর্ডের চার কর্মকর্তা। এ সময় নবাবগঞ্জের সোনাবাজু ও দোহারের কার্তিকপুরে দ্রুত স্লুইচগেট স্থাপনের কার্যক্রম বাস্তবায়নের জন্য জোড় দাবি জানান সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরাম ও নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ।

রোববার বেরিবাধ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকতের নেতৃত্বধীন চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। অন্যরা হলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ ওমর, সহকারী প্রকৌশলী মো. মাসুদ রানা ও উপসহকারী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন।

চার কর্মকর্তা নদীর পার পরিদর্শন করেন। পরে এই চার কর্মকর্তার কাছে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরামের সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা ও নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির ক্রীড়া সম্পাদক দুলাল দেওয়ান সোনাবাজু- কাশিয়ালী বেড়িবাঁধে এবং দোহারের কার্তিকপুরে বেড়িবাঁধে স্লুইসগেট স্থাপনের কার্যক্রম বাস্তবায়নের জন্য জোড় দাবি জানান। এই দুই সংগঠক বলেন, আমরা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে স্লুইসগেট নির্মাণের জন্য আন্দোলন সংগ্রাম করছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। জবাবে পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, আমরা জানি আপনারা দীর্ঘ দিন ধরে এই বেড়িবাঁধে স্লুইসগেট স্থাপনের জন্য কাজ করছেন, আমাদের অফিসে গিয়েছেন। একটি প্রকল্প পাশ করতে এলাকার সংগঠন ও নাগরিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। গত মাসে আপনারা আমাদের এডভাইজার মহোদ্বয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এডভাইজার মহোদ্বয়ের নির্দেশে আমাদের প্রতিনিধি দল এলাকাটি ভিজিট করেছে। একইসঙ্গে তাৎক্ষণিক তিন পৃষ্ঠার একটি প্রতিবেদন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে এডভাইজার মহেদ্বয়ের কাছে প্রেরণ করেছি।
সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লার এক প্রশ্নের জবাবে পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, আমরা এই বেড়িবাঁধে স্লুইসগেট স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করছি। এই নদীর পানি বুড়িগঙ্গার সঙ্গে মিলিত হবে। এবার এই বেড়িবাঁধে স্লুইসগেট স্থাপন হবেই। আপনার একটু ধৈর্য ধারণ করে আমাদের টিমকে সহায়তা করবেন। প্রকল্প পাশ হতে কিছু প্রসিডিওর মেইনটেইন করতে হয়। কিছুদিনের মধ্যে আমাদের এডিবির প্রতিনিধি দল এখানে আসবে, আজকের মতো তাদের কাছেও বেড়িবাঁধে স্লুইসগেট স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরবেন। আশা করি দ্রুততম সময়ের মধ্যে এই বেড়িবাঁধে স্ল্ইুচগেট স্থাপনের কার্যক্রম শুরু হবে।

এ সময় জামায়াত সমর্থিত শিক্ষক ফোরামের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোহার- নবাবগঞ্জ কলেজের সাবেক ভাইস প্রিন্সিপল মো. হাবিবুল্লাহ ও পল্লী চিকিৎসক ডা. আজাদ খান বেড়িবাঁধে অতি দ্রুত স্লুইসগেট স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০