PRIYOBANGLANEWS24
২৮ জুলাই ২০২৫, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতিরিক্ত উৎসকর বাতিলের দাবিতে নবাবগঞ্জে দলিল লেখকদের মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জে জমি রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত উৎসকর বাতিলের দাবিতে মানবববন্ধন করেছে দলিল লেখকরা। সোমবার দুপুরে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করে। এসময় তাদের সাথে একত্বতা প্রকাশ করেন সাধারণ জনগণ।

মানববন্ধনকারীরা জানান, নবাবগঞ্জ উপজেলায় প্রতি শতাংশ জমির উপর ধার্যকৃত বর্তমান অতিরিক্ত উৎস কর ৩০ হাজার টাকা এবং প্রতি কাঠায় ধার্যকৃত অতিরিক্ত উৎসকর প্রায় ৫০ হাজার টাকা ধার্য্য করা হয়েছে। এর ফলে দলিলের সংখ্যা যেমন কমেছে তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। তাই দ্রুত অতিরিক্ত উৎসকর বাতিলের দাবি জানান তারা। পরে মানববন্ধনকারীরা উপজেলা সাব রেজিস্ট্রার বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

দলিল লেখকরা জানান, উৎসকর বৃদ্ধির পর নবাবগঞ্জে দলিল হয় না বললেই চলে। মাত্র ১৭টি দলিল হয়েছে পুরো মাসে। আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন অনেক লেখক। পাশাপাশি সরকারও রাজস্ব হারাচ্ছে। তাই দ্রুত উৎসকর বাতিল না করলে চরম ভোগান্তিতে পরবে দলিল লেখক থেকে শুরু করে সাধারণ মানুষ।

উপজেলা সাব রেজিস্ট্রার মো. নাজমুল হাসান এবিষয়ে বলেন, গেজেট প্রকাশের আগে নবাবগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে মে মাসে ১৯৫টি দলিল সম্পাদন হয়েছিল, আর উৎসকর আদায় হয়েছিল ১ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৫১৯ টাকা। জুন মাসেও দলিল ২৩৯টি দলিলের বিপরীতে উৎসকর আদায় হয়েছিল ২ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৩৮ টাকা। কিন্তু গেজেট সংশোধনের পর জুলাই মাসে মাত্র ১৭টি দলিল সম্পাদন হয়েছে। যার বিপরীতে মাত্র ২৬ লাখ ৭৫ হাজার ১০০ টাকা উৎস কর আদায় হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ দলিল লেখত ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ শাহীন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. কহিনুর ইসলাম, দপ্তর সম্পাদক আজমীর খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান সহ সকল দলিল লেখক ও সর্বস্তরের জনগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০