PRIYOBANGLANEWS24
২০ জুলাই ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকার জেলার নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সর্দার খোকনসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। শনিবার ঢাকা ও ফরিদপুর জেলায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উদ্ধার করা হয় ডাকাতি হওয়া স্বর্ণ ও রূপার অলংকার।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডাকাত সর্দার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুলনা গ্রামের আওয়ালের ছেলে মো. খোকন ওরফে জসিম (৫৮), একই উপজেলার খাটরা গ্রামের লতিফ মাদবরের ছেলে সালাম (৫৬), বাররা গ্রামের সারোয়ার মাতুব্বরের ছেলে সুজাত ওরফে করিম মাতুব্বর (২৫), নীলফামারীর ডোমরা উপজেলার পূর্ব বাগডোকরা গ্রামের আব্দুল ইসলামের ছেলে হামিদুল (৩৭) ও ঢাকার পল্লবীর আব্দুল করিমের ছেলে শফিকুল ইসলাম (৪৩)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামের তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের দিকনির্দেশনায় ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলামের নেতৃত্বে ঢাকা ও ফরিদপুর জেলায় অভিযান চালিয়ে ৫জনকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে গলিত স্বর্ণের টুকরা সহ ৩ ভরি ৫ আনা স্বর্ণ ও ভরি রূপা উদ্ধার করা হয়।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, ধৃত আসামিদের নামে ঢাকা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবাববগঞ্জ থানার মামলা নং- ০৯(০৫)২৫ ও ১৩(০৭)২৫ এর সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত আসামিদের ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০