PRIYOBANGLANEWS24
১৯ জুলাই ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালন

ঢাকার নবাবগঞ্জে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি’ পালন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেক শহীদদের স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে টেকসই চিহ্ন রাখতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শনিবার এ কর্মসূচি পালন করা হয়।

এসময় শহীদ শেখ রাকিব ও শহীদ আতাউর রহমান ইয়াসিনের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুইটি কৃষ্ণচূড়া গাছ রোপন করা হয়। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে শহীদ পরিবারবর্গকে সেলাই মেশিন ও উপহার দেওয়ার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

এসময় শহীদ রাকিব ও শহীদ ইয়াসিনের পরিবারের সদস্যরা বলেন, গণতন্ত্রের জন্য, দেশের জন্য তারা জীবন দিয়েছেন। শহীদদের স্মরণে সরকারের বৃক্ষরোপন কর্মসূচি নেওয়ার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সন্তানদের দেখতে না পেলেও অন্তত উপজেলা পরিষদে এসে কৃষ্ণচূড়া গাছ দেখে তাদের অনুভব করতে পারব।

এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা দিলরুবা ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, স্বাস্থ্য কর্মকর্তা এসএম ডা. সাখাওয়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ রাকিব ও শহীদ আতাউর রহমান ইয়াসিরের পরিবারবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০