PRIYOBANGLANEWS24
১৭ জুলাই ২০২৫, ৩:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২

ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ছাত্রজনতার উপর হামলা, চাঁদাবাজি ও মাদক মামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাত হতে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।।

পুলিশ সূত্র জানায়, রাতে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বান্দুরা এলাকায় অভিযান চালিয়ে মো. সজীব ওরফে সুজু (৩৫), মাইনুল হোসেন (৩৫), ই¯্রাফিল হোসেন (২৩) ও মায়া আক্তার (৩০) নামে চারজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪৬০ পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

একই দিন উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইলে থেকে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে শিকারীপাড়ার বক্তারনগর এলাকার দুলু খান নামে এক কৃষকের করা চাঁদাবাজি মামলায় ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, নয়নশ্রীর বিপ্রতাশুল্যা মৌজায় ওই কৃষকের একটি জমিতে জোরপূর্বক মাটি কাটতে চায় স্বপন, কোব্বাত ও আলমাস সিন্ডিকেট। এতে সে রাজি না হওয়ায় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এঘটনায় বারুয়াখালীর স্বপন, বিপল্লীর আলমাস, মো. কোব্বাত আলী, বাহ্রার ফয়সাল, সমসাবাদের মো. রানা, মো. লিলু ও মো. জুয়েলকে আসামী করে মামলা করেন দুলু খান। বুধবার অভিযান চালিয়ে তাদের ৭জনকে গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, চাঁদাবাজির মামলায় ৭জন, মাদক মামলা ৪ জন ও রাজনৈতিক মামলায় ১ জনসহ ১২জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০