PRIYOBANGLANEWS24
১১ জুলাই ২০২৫, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

‘এসো যুবক মাঠে লড়ি, মাদকমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে শুরু হলো নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। শুক্রবার বিকালে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের মাঠে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন জয়পাড়া বড়মাঠ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘ এবং নতুন বান্দুরা মামুন সাইদুল ফ্রেন্ডস একাদশ।

টানটান উত্তেজনাপূর্ণ প্রথমে গোল করে এগিয়ে যায় নতুন বান্দুরা মামুন সাইদুল ফ্রেন্ডস একাদশ। তবে কিছুক্ষণের মধ্যে গোল পরিশোধ করে সমতায় ফিরেন জয়পাড়া বড়মাঠ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘ। এরপর পরপর দুই গোল করে ৩-১ গোলে এগিয়ে যায় নতুন বান্দুরা। দ্বিতীয়ার্ধে জয়পাড়া আরো একগোল পরিশোধ করলেও পরাজিত এড়াতে পারেনি। খেলায় ৩-২ গোলে জয়লাভ করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেন নতুন বান্দুরা মামুন সাইদুল ফ্রেন্ডস একাদশ।

এরআগে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়। এরপর নৃত্য ও ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়।

ক্লাবের সভাপতি মোহাম্মদ মজনু মোল্লাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সৌদি এম্বাসির সাবেক প্রটোকল অফিসার মোক্তার হোসেন। ক্লাবের সাধারণ সম্পাদক আবুল শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার ও সিআইপি দিল মোহাম্মদ মোস্তফা।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাইদুর রহমান ফয়েজ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সুমন, বান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মেম্বার সহ আরো অনেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০