PRIYOBANGLANEWS24
৯ জুলাই ২০২৫, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে শিক্ষকদের সাথে বিএনপি নেতা আবু আশফাকের মতবিনিময়

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে কলেজ পর্যায়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বুধবার দুপুরে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৮টি কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক বলেন, আমরা জানি, আওয়ামী ফ্যাসিস্টরা বিগত নির্বাচনে দায়িত্বরত শিক্ষকদের বিতর্কিত করেছে। এটা সে ফ্যাসিস্ট যুগ নয়। আগামীর নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন। আপনারা স্বাধীন, মুক্ত চিন্তায় ভোট গ্রহন করবেন। আপনাদের বাঁধা দেয়, মুখ লুকিয়ে রাখতে হয়, এমন কোন পরিস্থিতি আর সৃষ্টি হবে না। যদি কেউ ঝামেলা করার চেষ্টা করে আমি আপনাদের পাশে থাকবো।

সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর সদানন্দ মধু’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন।

আরও বক্তব্য রাখেন পিকেবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ আজিজুর রহমান, শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ, নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০