PRIYOBANGLANEWS24
১৬ মে ২০২৫, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড্ডা দিতে এসে বান্দুরার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

খ্রিষ্টান মহল্লায় আড্ডা দিতে এসে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হুমায়ন কবির। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাঁকে বান্দুরা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশ। তাঁর নামে জুলাই আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বান্দুরা এলাকার একটি খ্রিষ্টান বাড়িতে অভিযান চালায়। এসময় সেখানে কয়েকজনকে আড্ডারত অবস্থায় পাওয়া যায়। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এবং বান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ন কবিরকেও সেখানে পায় পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানায় নিয়ে আসে।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজাহারে নাম রয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফাতেমা বেগম ও এসএম আরিফুল ইসলাম পৃথক বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান আসামী করে নবাবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করে। এ মামলায় ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাবেক উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, আলমগীর হোসেন এবং আওয়ামীলীগের জেষ্ঠ্য নেতৃবৃন্দহ প্রায় এজাহার নামীয় ৪০৬জনকে আসামী করা হয়।
এ মামলায় এখন পর্যন্ত তিন ইউপি চেয়ারম্যানসহ প্রায় অর্ধশতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী গ্রেপ্তার হলেও পদধারী প্রথম সারির কেউই গ্রেপ্তার হননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১০

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১১

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১২

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৩

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৪

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৫

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৬

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৭

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৮

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৯

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

২০