PRIYOBANGLANEWS24
১৩ এপ্রিল ২০২৫, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে স্বামীকে অপহরণ করে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৫

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় স্বামীকে অপহরণের পর স্ত্রীর কাছে মুক্তিপন দাবির অভিযোগে করা মামলায় পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে অধিনায়কের পক্ষে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানা।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া আমিনপাড়া এলাকার ফজলু হাওলাদারের ছেলে মোঃ রমজান ওরফে রঞ্জু (৩৭), একই এলাকার মোঃ ইউনুসের ছেলে মোঃ মিরাজ (২১), আব্দুল হোসেনের ছেলে মোঃ মাহিম (২৫) এবং ১৭ ও ১৪ বছর বয়সী দুই কিশোর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৩ই এপ্রিল (রবিবার) সকাল ৬টার দিকে ঢাকার কেরানীগঞ্জের খেজুরবাগের বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে অপহরণকারীদের কবলে পড়ে অপহৃত হয় মোঃ মোস্তাকিম চৌধুরী (২৬)। সকাল অনুমান ৮টার দিকে তার মুঠোফোন থেকে তার স্ত্রী মোসাঃ মৌসুমীকে (২১) মোবাইলে কল করে অজ্ঞাতনামা ব্যক্তি  বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার স্বামীকে অপহরণ করা হয়েছে জানিয়ে কেরাণীগঞ্জের মুহুরীপট্টির আজিজ বেকারীর সামনে ডাকে। 

পরে ভুক্তভোগী ওই যুবকের স্ত্রী সেখানে গেলে অপহরণকারীরা তাকে মুহুরীপট্টির একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের ২য় তলায় নিয়ে যায়। সেখানে আসামী রমজান ওরফে রঞ্জুসহ অপর ওই অপহরণকারীরা মোস্তাকিমকে তার স্ত্রীর সামনে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী পিটিয়ে তার স্ত্রীর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করলে মুক্তিপণের টাকা জোগাড় করে দিতে হবে বলে অপহরণকারীদের আশ্বাস দিয়ে সেখান থেকে কৌশলে বের হয়ে ভুক্তভোগী ওই যুবকের স্ত্রী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২৫, তারিখ, ১৩/০৪/২০২৫ খ্রি., ধারা- ৩৬৪/৩৬৫ পেনাল কোড ১৮৬০।

উক্ত অপহরণের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ওই যুবককে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ওই যুবককে উদ্ধারসহ অপহরণের সঙ্গে জড়িত ওই পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০