PRIYOBANGLANEWS24
৪ মার্চ ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ১০ সদস্য গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিরকালে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সোনাডাংগা ভাগুলীর নাসিরউদ্দিনের ছেলে মোশারফ হোসেন মুসা (২৯), একই উপজেলার পূর্ব বাস্তার ছবর উদ্দিনের ছেলেন হাবিবুর রহমান (৩২), চরখালীয়া গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭), খাইলাটর গ্রামের মো. তমেজের ছেলে ইসমাইল হোসেন (২৮), চক চান্দুর এলাকার তোতা ঢালীর ছেলে মো. রবিউল ঢালী (২৭), হাকিম ঢালীর ছেলে মো. তোতা ঢালী (৬২), ফরিদপুরের টেপাখোলা এলাকার আবুল কাজীর ছেলে কামরুল কাজী (২৮), ব্রাহ্মনবাড়ীয়ার নবীনগরের বারাইল গ্রামের ইদনের ছেলে মো. মোমিন (৩২), চাঁনপুরের নাসির মিয়ার ছেলে রাজীব মিয়া (২৫) ও নবাবগঞ্জের হাসনাবাদের আবতাজউদ্দিনের ছেলে সুজন ব্যাপারী (৩৫)।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারেন আন্তঃ জেলার একদল ডাকাত চক্রের সদস্য ডাকাতি করার জন্য দোহার-নবাবগঞ্জ থানা এলাকায় ডাকাতি করার জন্য ঘুরাফেরা করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টিম নবাবগঞ্জে চৌরঙ্গী মোড়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টায় চেকপোস্ট করাকালে একটি হলুদ নীল রংয়ের ট্রাকে সিগন্যাল দিলে ট্রাকটি থেকে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় উক্ত প্রথমে ৬জনকে গ্রেপ্তার করা হয়। তাদের পরবর্তীতে অভিযান চালিয়ে আরো ৪জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ১টি ত্রিপল, ভল্ট কাটার, চাপাতি, প্লাষ্টিকের পাইপ, শাবল, কাঁচি, বাধাঁর রশি, ৩টি খাসি ও ১টি গরু উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাবাদ আসামীরা জানিয়েছে তারা ঢাকার দোহার-নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা, মানিকগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, মুন্সিগঞ্জ জেলা সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে।

দোহার সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, আসামীদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। তাদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০