PRIYOBANGLANEWS24
৫ ফেব্রুয়ারী ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের বাগমারা ব্রিজের এপ্রোচ দখল করে চাঁদনী প্লাজা সম্প্রসারণের অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা ব্রিজের এপ্রোচ দখল করে চাঁদনীপ্লাজার দ্বিতীয়তলার নির্মাণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাজার সমিতির অভিযোগ কৌশলে মার্কেট সংলগ্ন প্রায় ১০ফিট সরকারি জমি দখলের চেস্টা করছেন ভবনের মালিকগণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলাকোপা ইউনিয়নের বাগমারা বাজার ও বাহ্রা ইউনিয়নের বড়বলমন্তচর গ্রামের সংযোগের জন্য ইছামতি নদীর উপর একটি সেতু নির্মিত হয়। সেই সেতুর সংযোগ প্রায় ১০ ফিট রাস্তাটি দখল করে চাঁদনীপ্লাজা মার্কেটের সম্প্রসারণের কাজে ব্যস্ত নির্মাণ শ্রমিক। জানা যায়, চাঁদনী প্লাজার মালিক আলী হোসেন, হাসান আলী, কুতুব উদ্দিন ও শহীদ তাদের মার্কেটের সুবিধাথে ব্রিজের এপ্রোচের জায়গা দখল করে দ্বিতীয়তলার নির্মাণ কাজ করছেন। বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ একাধিকবার তাদের এভাবে কাজ করতে নিষেধ করলেও তারা কর্ণপাত করেনি।

বাগমারা বাজার বণিক সমিতি সভাপতি সাদ্দাম হোসেন বলেন, মার্কেটের ভিতরে উপরে ওঠার সিড়ি থাকা সত্বেও চাঁদনীপ্লাজার মালিকগণ মার্কেটের সুবিধার্থে সরকারি রাস্তা দখল করে দ্বিতীয়তলার নির্মাণ কাজ করছেন এতে সংকুচিত হয়ে যাবে সরকারি রাস্তা। এছাড়া মার্কেটের পূর্ব পাশে ইছামতি নদী থেকে মাটি খনন করে মার্কেট ভাঙ্গন রক্ষায় ভরাট করছেন। এমন ভাবে মাটি খনন করছেন পাশেই সেতুর পিলার যে কোন সময় পিলার থেকে মাটি সরে গিয়ে সেতুটি ঝুঁকিতে পড়তে পারে।

বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও অন্যান্য নেতৃবৃন্দ আরো অভিযোগ করে বলেন, মার্কেট নির্মাণে সরকারি বিভিন্ন নিয়ম রয়েছে। কিন্ত চাঁদনী প্লাজার মালিকরা কোন নিয়মই মানছে না। যেভাবে ভবনটি নির্মাণ করা হয়েছে এতে র্দুঘটনার সম্ভবনা রয়েছে। এত বড় মার্কেট পার্কিংয়ের কোন ব্যবস্থা করেনি তারা। তাদের কারনে অন্যান্য ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে। তিনি আরো অভিযোগ করে বলেন, বাগমারা বাজারে ব্যবসায়ীদের মালামাল উঠা নামা করার জন্য নদীতে একটি সিড়ি নির্মাণ করা হয়। সেই সিঁড়ি ধ্বংসের উদ্দেশ্যে নীচের অংশ থেকে মাটি খনন করে মার্কেটের মালিকগণ। সরকারি রাস্তা দখল মুক্ত করতে ও বাজারের ব্যবহারকৃত সিঁড়ি বাঁচাতে ও গুরুত্বপূর্ণ সেতুটি ঝুঁকি থেকে মুক্ত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তবে চাঁদনীপ্লাজার মালিক আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন বলেন, আমরা কোন সরকারি রাস্তা দখল করে মার্কেট নির্মাণ করছি না।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, সরেজমিনে তদন্ত করে সরকারি রাস্তা দখল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০