PRIYOBANGLANEWS24
৮ নভেম্বর ২০২৪, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শখের গ্রামোফোনে চলছে আব্দুল আলী’র জীবিকা

নতুন প্রযুক্তির কাছে হার মেনে গ্রামোফোন বা কলের গান বেশ কয়েক দশক আগেই বাঙালির জীবন থেকে বিদায় নিয়েছে। কিন্তু রেখে গেছে সংগীত-সংস্কৃতির অমূল্য সম্পদ, ঐতিহ্যের এক প্রাণময় ধারা। হারিয়ে যাওয়া এই গ্রামোফোন প্রায় ৬০ বছর ধরে যত্নে রেখেছেন ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল আলী।

যুবক বয়সে প্রথম জীবিকার শুরুটা ছিলো কলের গান দিয়েই। ঐ সময়ে দোহারে প্রথম গ্রামোফোন ও মাইক ভাড়া দিয়ে শুরু করেন জীবিকা। ঝআজ কালের বিবর্তনে অর্থের অভাবে হারিয়ে যাচ্ছে তার এই ব্যবসা। সাউন্ড সিস্টেম ও অন্যদের আধুনিক সব যন্ত্রাংসের ব্যবহারের ফলে আব্দুল আলীকে খুব কম ডাকে মানুষ। টাকার অভাবে দোকান না দিতে পেরে নিজেই থাকার কোনরকম দোচালা ঘরেই রেখেছেন মাইক, নিজের হাতে তৈরি করেন ব্যাটারী। ঘরের ভেতরে থাকার পরিবেশ নেই বল্লেই চলে। দুই মেয়ের বিয়ে দিয়ে এখন তিনি ও তার স্ত্রী কোনমতে পার করছেন দিন। তবে স্বপ্ন দেখেন এখনো আব্দুল আলী। কিছুটা অর্থ পেলে হয়তো একটি দোকান নিয়ে বাড়াতে পারবেন ব্যবসার পরিধি। দিতে পারবেন একটি বসবাসের ঘর।

আব্দুল আলী জানান, জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা থাকলেও সততার সাথে অতিবাহিত করেছেন এতগুলো বছর। সংসারে টানাপোড়ন থাকলেও বিক্রি করেননি সখের গ্রামোফোন। এখনো এই গ্রামোফোন দিয়েই কোনরকমে চালাচ্ছেন তার জীবীকা। তিনি আরও বলেন, ওয়াজ মাহফিলসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে জন্য তার বাড়ি থেকেই ভাড়া দেন ব্যাটারী ও মাইক।

প্রতিবেশীরা জানান, আব্দুল আলীর জীবন যুদ্ধ অনেক আগে থেকেই দেখছেন তারা। শুরুতে তিনিই প্রথম গ্রামোফোন দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান শোনাতেন। এখন অর্থের অভাবে অনেকটা সংকোচিত তার ব্যবসা।

প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য শিহাবুর রহমান বলেন, আব্দুল আলী সরকারিভাবে বয়স্কভাতা পেলেও তার ব্যবসা পরিচালনার জন্য দরকার আরও অর্থ। তাহলে হয়তো ঘুরে দাড়াঁবে আব্দুল আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০