PRIYOBANGLANEWS24
৩ অক্টোবর ২০২৪, ২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুতস্পর্শে যুবকের মৃত্যু নিয়ে উত্তপ্ত সরকারি হাসপাতাল, পরিস্থিতে নিয়ন্ত্রনে সেনাবাহিনী

ঢাকার দোহারে জীবিত মানুষকে মৃত বলে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাংচুর করে স্থানীয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে নামে সেনাবাহিনী ও পুলিশ। প্রায় আড়াই ঘন্টা ধরে এমন পরিস্থিতিতে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধায় উপজেলার পৌরসভা খাড়াকান্দা এলাকার যুবক মোঃ আনোয়ার হোসেন বাড়ির পাশে একটি ডোবায় বড়শি দিয়ে মাছ ধরতে যায়। সেখানে বড়শিতে বিদ্যুৎস্পৃষ্ট হয় আনোয়ার। গুরুত্বর আহত অবস্থায় তাকে আহত অবস্থায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা তাকে মৃত বলে ঘোষণা করে।

আনোয়ারের পরিবারের দাবি, বাড়িতে নিয়ে আসার পর সে হাত-পা ও চোখ নাড়াচাড়া করে। এমন অবস্থায় ফের আনোয়ারকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসকদের সাথে এ বিষয়ে বাকবিতন্ডা হয় রোগীর স্বজনদের। একপর্যায়ে উত্তেজিত জনতা হাসপাতালের বর্হিবিভাহে ভাংচুর করে। খবর পেয়ে হাসপাতালে জড়ো হয় বিক্ষুদ্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রæত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থালে পৌছে অন্তত দুইঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মো. লাইলাতুল আসিফ ঘটনার সুষ্ঠ তদন্তের আশ্বাস দিলে বিক্ষুদ্ধরা হাসপাতাল ত্যাগ করে। খবর পেয়ে দোহার উপজেলা জেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মামুন খানও ঘটনাস্থলে আসেন।

নিহত আনোয়ারের লাশ রাতেই বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। আনোয়ারের বাবা ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন অভিযোগ করেন, হাসপাতালে আনার পর বিভিন্ন ক্ষেত্রে অবহেলা করেছেন চিকিৎসক সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমনকি একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিতে ব্যর্থ্য হয়েছেন তারা।

দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, ইসিজি করার পরই রোগীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এটা ভুল বোঝাবুঝির কারনে হয়েছে। এ ঘটনায় হাসপাতালের একজন চিকৎসক আহত হয়েছেন।

দোহার থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় এখনো কোন মামলা করেনি নিহতের পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০