PRIYOBANGLANEWS24
৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“শিশুদের মানসিক বিকাশে উদ্ভাবনী ধারণার গুরুত্ব”

আজকের শিশুরাই আগামীদিনের পরিণত মানুষ। ভবিষ্যৎ জাতির উত্তরাধিকার ও জাতির কর্ণধার। তাই আমাদের এই শিশুরাই হচ্ছে দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাই তাদের সুষ্ঠু মানসিক বিকাশ নিশ্চিত করে তাদের উদ্ভাবনী বা সৃজনশীলতায় উদ্ধুদ্ধ করতে পারলে সে দেশ ও জাতির উপর পড়বে তার প্রত্যক্ষ প্রভাব ।

প্রতিটি শিশুই অপার কৌতূহল ও কল্পনাশক্তি নিয়ে জন্মগ্রহণ করে। তার মধ্যে উদ্ভাবনী ধারণা বা সৃজনশীলতা এমন একটা দক্ষতা যার মাধ্যমে শিশু তার এই অপার কৌতূহল ও কল্পনাশক্তিকে সমন্বিত করে উপযুক্ত স্থানে ব্যবহার করে নতুন নতুন বিষয় সৃষ্টি বা আবিষ্কার করতে পারে। তা বিষয়ে যে শিশু যত দক্ষতা অর্জন করবে তার সফলতার সম্ভাবনাও তত বেশি বাড়বে।

জন্মলগ্ন থেকেই শিশু তার উদ্ভাবনী ক্ষমতা প্রকাশ করে। জন্মের প্রথম ধ্বনি ক্রন্দন যা প্রাকৃতিক নিয়মে করানো হয়। ২য় বা পরের ক্রন্দন সে তার তৃষ্ণা, ক্ষুধা, অবস্থান বুঝাতে তার উদ্ভাবনী ক্ষমতা ক্রন্দন বা কান্না করে প্রয়োজন নিবৃত্তি করে। সুতরাং তাই বলা যায় যে, শিশুর মধ্যে উদ্ভাবনী ক্ষমতা বা সৃজনশীলতা জন্মের পর থেকেই পরিলক্ষিত হয়। যা পরবর্তীতে শিশুর মানসিক বিকাশে অনন্য ভূমিকা পালন করে।

শিশুর প্রথম শেখার স্থান হচ্ছে তার পরিবার এবং আদর্শ হচ্ছে তার মা-বাবা ও পরিবারের সদস্যরা, সেখান থেকেই সে প্রতিনিযয়ত দেখে শুনে তা তার ব্যক্তিজীবনে অনুসরণ করে। এক্ষেত্রে শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা সাধারণত শিশুর বিকাশ বলতে শুধু শরীরের সুস্থতা ও বুদ্ধিকেই বুঝি এবং তার উপর গুরুত্ব দেই। কিন্তু এর পাশাপাশি শিশুর মানসিক, সামাজিক, আবেগিক ও নৈতিক বিকাশ ও গুরুত্বপূর্ণ। এদের সঠিক চর্চা ও অনুশীলনে শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত হয় এবং শিশুর মধ্যে নিত্য নতুন কল্পনা ও চিন্তাচেতনার সৃষ্টির মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করতে পারে। ফলে ছোট বেলা থেকেই শিশুর মধ্যে উদ্ভাবনী ধারণা বা সৃজনশীল গুনটি বিকশিত হয়, যা পরবর্তীতে কাজে ব্যবহৃত হয়।

শিশুর মানসিক বিকাশে উদ্ভাবনী ধারণা বা সৃজনশীলতা প্রকাশের দ্বিতীয় স্থান হচ্ছে বিদ্যালয়। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শিশুর বিকাশে সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন। শিশুরা তার কাছ থেকেই বিকশিত হয়। তাই শিশুর বিকাশে শিক্ষকের ভূমিকার বিকল্প নেই।

উদ্ভাবনী ক্ষমতা বা সৃজনশীলতা এমনেতেই তৈরি হয় না। এটি চর্চা ও অনুশীলন করতে হয়। ছোট বেলা থেকেই এটার চর্চা অত্যাবশ্যক । এক্ষেত্রে শিশুদের পাঠ্য বইয়ে আবদ্ধ না করে তাদেরকে সৃজনশীল কাজে উৎসাহিত করা উচিত। এর জন্য প্রয়োজনে নিরাপদ পরিবেশ সৃষ্টি, পর্যাপ্ত খেলাধুলার সামগ্রী মজুদ শিশুদের

ভালো কাজে উৎসাহ ও স্বীকৃতি প্রদান, এবং পর্যাপ্ত ফ্রি সময়ের ব্যবস্থা রাখা। শিশুদের গতানুগতিক নিয়মে শিশুদের শুধু বই নির্ভর পাঠ ও সময়ের আবর্তনে বেঁধে রাখলে। তাতে তাদের আনন্দ হারিয়ে যায়। ফলে শিশুর সৃজনশীল কর্মকান্ড বিকাশ ঘটার সুযোগ কমে যায়। এক্ষেত্রে শিক্ষক পাবেন তাদেরকে খেলাধুলা, গল্পবলা বা লেখা, বিতর্ক, চারু ও কারুকলা, সংগীত, শরীরচর্চা সঠিকভাবে প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে অংশগ্রহণ করতে দিয়ে শিশুর মধ্যে কল্পনাশক্তি, চিন্তাচেতনা, শারীরিক সুস্থতা, পর্যবেক্ষণ দক্ষতা ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে শিশুদের মধ্যে সৃজনশীলতা বা উদ্ভাবনী ধারণার সৃষ্টি করতে। উদ্ভাবনী ধারণা বা সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ করা শিশুদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, সুতরাং শিশুর মানসিক বিকাশে অভিভাবক, ও শিক্ষক ও বিদ্যালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

পরিশেষে বলা যায় যে, শিশুর মানসিক বিকাশ যত সমৃদ্ধ হবে সে সে ততই কল্পনাশক্তি, চিন্তাচেতনা এবং বিভিন্ন সমস্যা সমাধানে তার উদ্ভাবনী ধারণা প্রয়োগ করতে পারবে। ফলশ্রুতিতে শুধুমাত্র শিক্ষাজীবনে না ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে কৃতিত্ব অর্জনে বিশেষ অবদান রাখবে।

লেখক: মোঃ কামরুল হাসান সোহেল
উপজেলা নির্বাহী অফিসার, নবাবগঞ্জ, ঢাকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০