PRIYOBANGLANEWS24
২ অগাস্ট ২০২৪, ৬:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জোড়পূর্বক বসতবাড়ির জমি দখলের চেষ্টার অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নে পাঞ্জিপ্রহরী এলাকায় আদালতে মামলা থাকা স্বত্বেও শাহনাজ বেগমের বসতবাড়ির জমি জোড়পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহাঙ্গীর গংদের বিরুদ্ধে। গত ২৩ জুলাই পাঞ্জিপ্রহরী শাহনাজ বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাহনাজ বেগম জানান, পাঞ্জিপ্রহরী মৌজার আর, এস ৬২১ ও ১৮ দুই খতিয়ানে আর,এস ৩৯৫, ৩৯৬, ৩৯৭ ও ৩৯৮ দাগে মোট জমি ৭৯ শতাংশ। এর মধ্যে পৈতৃক ও খরিদসুত্রে ৪২ শতাংশের বেশী জমির মালিক তারা।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আয়ুব আলী ও তার ছেলে জাহাঙ্গীর ভুয়া মালিক সাজিয়ে আমাদের জমি জোড়পূর্বক দখল নেওয়ার পাঁয়তারা করছে। জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এছাড়া তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে আসছে। সবশেষ গত ২৩ জুলাই আদালতের নির্দেশ অমান্য করে আমার বাড়িতে হামলা করে এবং জোড় করে ঘর নির্মাণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আমাদের বাড়িতে লাগানো বিভিন্ন জাতের ৫০টি ফল গাছ ও বাঁশঝার থেকে ২০০ বাঁশ জোড় করে কেটে ফেলে হামলাকারীরা। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বাঁধা দিলে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শাহনাজ বেগম।

এ ধরনের ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। এভাবে এতগুলো গাছ কেটে ফেলা অন্যায় বলে মনে করা।

এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর বলেন, তারা আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করছে তা ভিত্তিহীন ও মিথ্যা। আমাদের খরিদ করা জমি তারা জোড় করে তাদের দখলে রেখেছে গ্রাম্য সালিশে তারা কাউকে মানে না।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল বলেন, বিষয়টি আমার জানা নাই তবে খোঁজ নিয়ে দেখছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০