PRIYOBANGLANEWS24
৩০ জুলাই ২০২৪, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মৎস্যজীবি লীগ নেতার শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা মৎস্যজীবি লীগের সিনিয়র সহ-সভাপতি মো. কুব্বাত আলীর বিরুদ্ধে ধর্ষণ, মাদক ব্যবসা, নারী লিপ্সা, ভূমিদস্যুতার অভিযোগ তুলে তার শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি ভুক্তভোগী পরিবার। সোমবার (২৯ জুলাই) বিকাল ৬টায় নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।

মৎস্যজীবি লীগ নেতা মো. কুব্বাত আলী উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চরখলশি গ্রামের হাছেন আলীর ছেলে।

এলাকাবাসী জানান, মৎস্যজীবি লীগ নেতা মো. কুব্বাত আলী এলাকায় ত্রাস সৃষ্টি করে বিভিন্ন অপকর্ম করতেন। এছাড়া বিভিন্ন নারীর সাথে অবৈধ সম্পর্ক থাকায় তিনি এলাকায় লম্পট কুব্বাত নামে পরিচিত। সম্প্রতি স্থানীয় এক গৃহবধূকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তিনি। এলাকাবাসী অভিযোগ করেন, মৎস্যজীবি লীগ নেতা কুব্বাত এলাকায় মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজীকান্ডে জড়িত। তার কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে, তবে ভয়ে এতদিন কেউ রুখে দাঁড়ানোর সাহস পায়নি। আজ এলাকাবাসী একজোট হয়ে কুব্বাতের শাস্তি দাবি করেন।

নবাবগঞ্জ উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মো. ফারুক জানান, কুব্বাত আলীর বিরুদ্ধে আমরা কয়েকটি অভিযোগ পেয়েছি। ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে জানতে পেরেছি। তার সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

এসময় স্থানীয় ইউপি সদস্যসহ ভুক্তাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০