PRIYOBANGLANEWS24
৩০ এপ্রিল ২০২০, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধান কাটা ও বিয়ে উৎসব একসাথে যেখানে!

গত কয়েকদিন ধরে বাংলাদেশের সংসদ-সদস্যদের ধান কাটার বিষয়টি ভাইরাল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অনেকেই ঝাঁপিয়ে পড়েছেন কৃষকের ধান কেটে দিতে। ধান কাটতে গিয়ে কেউ কেউ আবার কাঁচা ধান কেটেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ কৃষকের ধান কেটে দিয়ে যে প্রশংসা কুড়িয়েছিল তা ধুলোয় মিশিয়েছে আমাদের সম্মানিত সংসদ সদস্যগণ। তাদের কারো কারো ধান কাটার দৃশ্য দেখে মনে হয়েছে কোন শুটিং চলছে। ক্যামেরা আর সাংবাদিকের ভিড়ে ধান কাটাই যেন গৌন হয়ে ধরা দিয়েছে। আপাতদৃষ্টে মনে হয়েছে ধান কাটার চেয়ে ছবি তোলাতে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাতেই তারা বেশি আগ্রহী। কৃষকের ধান কাটা এবং ধান কাটা শ্রমিকদের উৎসাহ দিতে নেতাকর্মীদের নিয়ে ধানকাটতে যাওয়া অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং একাজে কৃষকের উপকারই হবে। কোন কোন সংসদ সদস্যকে আমি কৃষকের বেশে ধান কাটতে ও দেখেছি যার পিছনে ২০-২৫ টি ক্যামেরা ছিল না। এই কাজগুলি অবশ্যই প্রশংসার দাবি রাখে।

এই প্রসঙ্গে জাপানের একটি অনিন্দ্যসুন্দর ধান কাটার উৎসব এর কথা পাঠক কে জানাতে চাই। জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট পর্যায়ের গবেষণাকালে আমি একটি ধানকাটা উৎসবে যোগ দিয়েছিলাম। অসম্ভব জনপ্রিয় এই অনুষ্ঠানে গিয়ে আমি মুগ্ধ হয়েছি আর ভেবেছি আমাদের সরকার যদি এমন ধানকাটা উৎসবের আয়োজন করত তাহলে কৃষকের কত উপকার হতো। পাঠক চলুন জেনে নেই কি সেই জাপানিজ ধান কাটার উৎসব।

জাপানের শহর কর্তৃপক্ষ প্রতিবছর একসাথে ধান কাটা ও বিবাহ উৎসবের আয়োজন করে থাকে তাদের নিজ খরচে। এই উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকের ধান কেটে ঘরে তোলা। এই উৎসবে শহর কর্তৃপক্ষ ধান কাটার পাশাপাশি বিয়ের আয়োজন করে। আগে থেকেই নির্ধারণ করা থাকে কোন কোন দম্পতির বিয়ের আয়োজন ধানকাটা অনুষ্ঠানে হবে। এই বিয়ের খরচ বহন করে থাকে শহর কর্তৃপক্ষ। এই উৎসবের খবর বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হয়ে থাকে এবং আগে থেকেই রেজিস্ট্রেশন নেওয়া হয় কারা কারা এই ধানকাটার অনুষ্ঠানে যোগদান করবেন। তেমনি একটি অনুষ্ঠানে যোগদানের সৌভাগ্য হয়েছিল আমার।

রেজিস্ট্রেশন এর সংখ্যা অনুযায়ী নগর কর্তৃপক্ষ ধান কাটার জন্য কাঁচি, হ্যান্ড গ্লাভস এবং বুটের জোগাড় করে রাখে। মানুষজন যাওয়ার সাথে সাথেই তাদের হাতে ধরিয়ে দেয়া হয় এই তিনটি ধান কাটার উপকরণ। সবাই সারিবদ্ধ ভাবে নেমে পড়ে ধানক্ষেতে। ধান কাটা শেষ হলে যার যার ধান আঁটি বেঁধে জায়গা মত রেখে ফিরতে হয়।

বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে নব দম্পতি লাইন দিয়ে ধান হাতে দাঁড়িয়ে থাকে, যারা ধান কেটেছে তাদের অভিনন্দন জানানোর জন্য। ধান কেটে ফিরে আসা মানুষজনের মধ্যে কারো কারো হাতে হাতে নতুন বউ ধান উপহার দেয়। জাপানের স্থানীয় সংস্কৃতি অনুযায়ী যে ব্যাক্তি নতুন বউয়ের হাত থেকে উপহার হিসেবে ধান পায় তাকে ভাগ্যবান হিসেবে ধরা হয় । এই অনুষ্ঠানে স্বল্প মাত্রায় খাদ্য ও পানীয় এর আয়োজন থাকে। অনিন্দ্য সুন্দর এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষকের ধান উঠে যায় ঘরে।

কৃষিপ্রধান বাংলাদেশের ধানকাটাকে কি আমরা জাপানের মত এমনই একটি উৎসবে রূপান্তর করতে পারিনা? যে উৎসবে নেতৃত্ব দিবেন আমাদের সম্মানিত সংসদ সদস্যগণ। এই উৎসবের মাধ্যমে গ্রামের অনেক ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়ে যাবে। স্মরণীয় হয়ে থাকবে বিয়ে, স্মরণীয় হয়ে থাকবে ধান কাটা আর কৃষকের ঘরে উঠে যাবে ধান। বঙ্গবন্ধুর সোনার বাংলায় এমনই একটি উৎসবের অপেক্ষায় রইলাম।

লেখা ও ছবি:
অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সাভার, ঢাকা ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০