PRIYOBANGLANEWS24
২৭ এপ্রিল ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

তীব্র তাপদাহে পুড়ছে নবাবগঞ্জসহ গোটা দেশ। অসহ্য গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। এমন পরিস্থিতিতে ঢাকার নবাবগঞ্জে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন ধমপ্রাণ মুসল্লিরা। শনিবার বেলা ১১টায় কলাকোপা ইমাম পরিষদের আয়োজনে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে রেহাই পেতে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবক, বৃদ্ধসহ কয়েকশ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কলাকোপা ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মুফতি ইব্রাহিম খলিল।

নামাজের আগে বয়ানে মুফতি ইব্রাহিম খলিল বলেন, পৃথিবীর মাটি যখন শুকিয়ে যায় বা অনাবৃষ্টি ও খরা দেখা দেয় তখন সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়।

উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল, হাফেজ আব্দুল কুদ্দুস, মুফতি মোশাররফ, মুফতি রবিউল ইসলাম, মুফতি আব্দুস সুবুর, মাওলা মুরশেদ, হাফেজ আফজাল, মাওলানা ফরিদ, মাওলানা ইলিয়াস, মাওলানা মাসরুর, হাফেজ সাদেকুর রহমান ও মোহাম্মদ সুজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০