PRIYOBANGLANEWS24
৭ এপ্রিল ২০২৪, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মাত্র ৫ টাকায় মিলল ঈদের খুশি

ঢাকার নবাবগঞ্জে ঈদ আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘সততা ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। রবিবার সকালে উপজেলার শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অসহায় ও দুস্থ পরিবারকে পাঁচ টাকায় ঈদের কেনাকাটার সুযোগ করে দেন ফাউন্ডেশনটি।

‘থাকবে না হারানোর ভয়, সততাই করবে জয়’ এই ¯েøাগানকে সামনে রেখে সকাল দশটা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এসময় আড়াইশ পরিবার পাঁচ টাকা দিয়ে চার কেজি চাউল, এক কেজি করে চিনিগুড়া চাঊল, চিনি, লবন, হুইল পাউডার ,দুই কেজি পেয়াজ, দুই প্যাকেট সেমাই, এক প্যাকেট নুডুলস, কাপড় ধোয়া সাবান, গোসলের সাবান ও ছয়টি ডিম ক্রয় করেন সততা ফাউন্ডেশনের ঈদ বাজার থেকে। এই ঈদবাজারে প্রবাসীরা, ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী , সরকারী-বেসরকারী চাকরীজিবীরা সহযোগিতা করেন।

সততা ফাউন্ডেশনের সদস্য আলীনূর ইসলাম মিশু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এখন আর্থিক সংকটের কারণে অনেকে ঈদের খাদ্যসামগ্রী কিনতে পারছেন না। তাদের জন্যই মূলত এমন ব্যতিক্রমী আয়োজন। আমরা ৫ টাকা নিয়েছি কারন যারা সেবা নিয়েছেন তারা যেন আত্মতৃপ্তি পান বিনামূল্য নয় তারা টাকা দিয়ে পন্য কিনেছেন। পাঁচ টাকায় বাজার করার সুযোগ পেয়ে বেশ খুশি সুবিধাবঞ্চিতরা।

ফাউন্ডেশনের সদস্য রিদয় জানান, আমাদের মূল উদ্দেশ্য হলো খাবারের পাশাপাশি বছরে প্রতিটি গ্রাম থেকে কয়েকটি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে দারিদ্্রতা দূর করা। অসহায়দের মুখে হাঁসি ফোটানোর জন্যই এই সততা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করা হয়।

সুবিধাভোগী পারুল বেগম জানান, খাদ্যসামগ্রী কিনতে পারায় আমরা খুব খুশি। বেশি না হলেও অল্প পরিসরে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারব। যারা আয়োজন করেছে তাদের জন্য দোয়া করি।

আরেক সুবিধাভোগী কমলা আক্তার জানান, দুই বছর ধরে তারা আমাদেরকে ১ কেজি করে গরুর মাংস, পোলাউ চাঊল ও সেমাই বাসায় পৌঁছে দিয়ে আসতো আমাকে। কিন্তু আজকে আমি ৫ টাকায় অনেক কিছু ঈদের বাজার করতে পেরে খুশি।

এলাকাবাসী নাসির হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগ করোনা ভাইরাসের সময় ৩০০টি পরিবারকে চিনিগুড়া চাঊল, ভাতের চাউল, মসুর ডাউল, সয়াবিন তেল, চিনি সেমাই ও ১৫০ জন পথিকদের মাঝে ইফতার বিতরণ করেছিলেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০