PRIYOBANGLANEWS24
২৪ মার্চ ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিনা পয়সার ট্রাফিক মুজার পাশে ঢাকা জেলা পুলিশ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা চৌরঙ্গীতে প্রায় ৩৫ বছর ধরে বিনা পয়সায় ট্রাফিক সেবা দিচ্ছেন মোজাফফর মুজা। কখনো রোদ কখনো বৃষ্টি উপেক্ষা করে ঠাই দাড়িয়ে যানজট নিরাসন করেন যিনি। সম্প্রতি অসুস্থ হওয়ায় অভাব অনটনে দিনযাপন করছিলেন পরিবার সহ।

মোজাফফর মুজা ও তার পরিবারের দুর্দশার কথা জানতে পেরে রবিবার পরিবারটি পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার। পুলিশ সুপার মো: আসাদুজ্জামান এর পক্ষে দোহার সার্কেল এএসপি মো. আশরাফুল আলম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শাহজালাল এক মাসের চাল, ডাল, আটা, তেল, লবণ, চিনি, খেজুর, মুড়ি, সেমাই ও ঈদ উপলক্ষে নতুন কাপড় মোজাফ্ফর মুজা ও তার পরিবারের কাছে পৌছে দেন।

দোহার সার্কেলের এএসপি মো: আশরাফুল আলম বলেন, আগলা চৌকিঘাটার বাসিন্দা মোঃ মোজাফ্ফর জন্ম থেকেই কথা বলতে পারেন না। মানসিকভাবেও বিকশিত নন। তার স্ত্রীও এক চোখে দেখেন না। দুই ছেলে, দুই মেয়ে যার মধ্যে এক ছেলে ও এক মেয়ে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। শত প্রতিবন্ধকতাতেও মোজাফফর আগলা মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় কমিউনিটি পুলিশিং এর অংশ হিসেবে দায়িত্ব পালন করেন। মানুষ খুশি হয়ে যা দেন, তাতেই ছেলে মেয়েদের নিয়ে কোনমতে সংসার চালান। মোজাফফর ও তার পরিবারের দুর্দশার কথা জানতে পেরে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান স্যার তাদের জন্য ১ মাসের বাজার ও ঈদ উপলক্ষে নতুন কাপড় উপহার দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০