PRIYOBANGLANEWS24
১৬ ফেব্রুয়ারী ২০২৪, ৩:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বৃদ্ধকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক বৃদ্ধকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।

এ বছরের গত ২৭ জানুয়ারি (শনিবার) উপজেলার বামনশুর সড়কে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার জ্ঞান না ফেরায় পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৯ জানুয়ারি মারা যায় সে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির সাংবাদিকদের জানান, নিহতের নাম আব্দুল হামিদ (৬৫)। তার কোনো ছেলে না থাকায় একমাত্র মেয়েকে নিয়েই তার অভাবের সংসার। তাই জীবন ধারণের জন্য ৬৫ বছর বয়সেও ভাড়ায় অটোরিকশা নিয়ে বেরিয়েছিলেন।

ঘটনার দিন সন্ধ্যায় সুমন (৩৫), সাইদুল (২৭) ও আক্কাস (৫৭) নামের এই তিনজন রোহিতপুর থেকে আব্দুল হামিদের অটোরিকশায় কোনাখোলা আসার জন্য ভাড়া করে। পথিমধ্যে কৌশলে তারা তাকে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত জুস খাওয়ালে হামিদ অচেতন হয়ে পড়লে তাকে তারা বামনশুর সড়কে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। মামলার পর ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয় ও পাশাপাশি ছিনতাই হওয়া অটোরিকশা কেনার অপরাধে রানা নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোস্তফা কামাল, পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান, পরিদর্শক (অপারেশন) মুন্সি আশিকুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০