PRIYOBANGLANEWS24
১৫ নভেম্বর ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের কালিগঙ্গা নদীতে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে সাজা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর এলাকায় কালিগঙ্গা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ৫ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

সাজাপ্রাপ্তরা হলেন, সিঙ্গাইর উপজেলার আজিম মোল্লার ছেলে নাজিম উদ্দিন, সামাদ শেখের ছেলে শামসুল হক, দোহার উপজেলার আব্দুল রশীদের ছেলে শফিকুল ইসলাম, কাউসারের ছেলে রিয়াজুল, নবাবগঞ্জ উপজেলার ইছাক মোল্লার ছেলে ইয়াছিন। এদের মধ্যে ৩ জনকে ৩০ দিন করে এবং ২ জনকে ১০ দিন করে বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, এই চক্র ড্রেজিং করে কালিগঙ্গা নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর পাড়ের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। রাতের আধাঁরে এই বালু খেকোরা কালিগঙ্গা নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে। বুধবার সকালে অভিযান চালিয়ে নাজিম উদ্দিন, শফিকুল, শামসুল হক, ইয়াছিন মোল্লা ও রিয়াজুল কে আটক করা হয়। এসময় একটি ড্রেজার, কাটারসহ নৌকা জব্দ করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক আব্দুর কাদের বলেন, সাজাকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০