PRIYOBANGLANEWS24
১ অক্টোবর ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ছিনতাইয়ের উদ্দেশ্যে ব্যবসায়ীকে ছুড়িকাঘাতে হত্যা

দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা খাল পাড় এলাকায় দুর্বৃত্তদের হাতে মোঃ শুক্কুর (৩৮) নামে এক কাঁচামালের ব্যবসায়ীকে ছুড়িকাঘাতে নিহত হয়েছে। রবিবার সকাল ৭ টায় খালপাড় রোড থেকে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এসময় নিহতের পাশে পড়ে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে আলু পিয়াজের ক্যাশ মেমো উদ্ধার করে পুলিশ।

নিহত শুক্কুরের বাড়ি ঢাকার নবাবগঞ্জের আগলা এলাকার চর মধু চরিয়া গ্রামে। তার একটি কন্যা সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী খালপাড় রোড়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ভোর অন্ধকার থাকা অবস্থায় হঠাৎ চিৎকারের আওয়াজ পাই। গেট দিয়ে বাহিরে তাকিয়ে দেখি একজন লোক দৌড়াচ্ছে আর ৪ জন তার পিছু নিচ্ছে। প্রথমে পাশের গলির ভিতর ঢুকে পড়ে সবাই। পরে আবার সেই লোক দৌড়ে গলি থেকে বের হয়। তখন তার বুকে চাকুর আঘাত দেখা যায়। এই অবস্থাতেই তার কাছে থাকা একটি ব্যাগ নিয়ে দৌড়াতে থাকে। পিছনে থাকা ৪ জন তার ব্যাগ কেঁড়ে নিতে চায় কিন্তু পারতাছে না। পরে ওই লোক সামনে গিয়ে পড়ে যায়। তখন ওই চারজন ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তবে অন্ধকারে কাউকে চিনতে পারি নাই। সাথে সাথে আমি ভয়ে ঘরে চলে যাই।

নিহত শুক্কুরের চাচাতো ভাই জানান, শুক্কুর নবাবগঞ্জে আগলা এলাকায় কাঁচা সবজির ব্যবসা করতো। সে রোববার ভোর ৪ টায় বাসা থেকে ঢাকার শ্যামবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে কে বা কারা তাকে ছুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে।

নিহত শুক্কুরের চাচা শুক্কুর আলী জানায়, আগে শুক্কুর নবাবগঞ্জ থেকেই কাঁচা সবজি কিনে বিক্রি করতো। হঠাৎ পাশের দোকানদারের সাথে ঝগড়া হওয়ায় আজই প্রথম শ্যামবাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। শুক্কুরের কাছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা ছিল মাল ক্রয় করার জন্য। পথে তাকে মেরে হয়তো বা টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আমরা এর যথাযথ বিচার চাই।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। নিহতের বুকে ৩ থেকে ৪ টি ছুকিকাঘাতের চিহ্ন রয়েছে। ইতোমধ্যে আমিসহ দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। ধারনা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০