PRIYOBANGLANEWS24
২০ সেপ্টেম্বর ২০২৩, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৯৬ সালে যে সংবিধানে নির্বাচন হয়েছে সেই সংবিধানে নির্বাচন হবে: মির্জা আব্বাস

আওয়ামীলীগ বলে দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমিও বলি দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, তবে কথা আছে জ্যাস্টিজ খাইরুল হকের মিথ্যা রায়ে আপনারা সংবিধান সংশোধন করেছেন সেটা সংবিধান নয়। আমি বলতে চাই ৯৬ সালে যে সংবিধান দিয়ে আপনারা নির্বাচন করেছেন সেই সংবিধানে নির্বাচন হবে। ৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করেছিলেন এখন তত্ত্বধায়ক সরকারে ভয় কেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকা জেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বর্তমান সরকারের সিন্ডিকেট ও চুরিবাটপারের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার মনে করেন সিন্ডিকেট ছাড়া দেশের রাজনিতী ও অর্থনীতি সচল রাখা সম্ভব না। এজন্যই আজকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে দেশ নেত্রী বেগম জিয়ার মুক্তি দরকার। তাই দেশের সকল নেতা-কর্মী দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবধ্য আন্দোলন গড়ে তুলার আহবানও জানান।

এর আগে দুপুরের দিকে বৃষ্টি উপেক্ষা করে খন্ড খন্ড মিছিল নিয়ে প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ঢাকা জেলার নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকে। তারা বেগম জিয়ার মুক্তি ছাড়াও সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকে।

সমাবেশে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিপুন রায়ের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক ও বেগম জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০