PRIYOBANGLANEWS24
৩০ ডিসেম্বর ২০১৯, ৪:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে পিঠা উৎসব

প্রিয়বাংলা নিউজ২৪:
শীতের সাথে পিঠা-পুলির সম্পর্কটা যেন চিরন্তন। শীত এলেই পিঠার সেই মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে মূলত ঋতুর প্রথম ভাগ থেকে। শহর কিংবা গ্রামের নরনারী, কেউ বিচ্ছিন্ন থাকতে চান না এই আয়োজন থেকে। এমনই এক আবহে কেরানীগঞ্জে হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব। আয়োজন করা হয় হরেকরকমের পিঠা-পুলি। কেরাণীগঞ্জ ঢাকাইয়া সমিতির উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবকে কেন্দ্র করে শুক্রবার আগানগর এলাকা ছিল পিঠাপ্রেমী মানুষের আনন্দ উৎসবে পরিপূর্ণ একটি জনপদ। এ যেন অন্যরকম এক অনুভূতি।

ভাপাপিঠা, পাটিশাপটা, মালপোয়া, পুলি, চিতই, দুধ চিতই, ডিমপিঠাসহ অন্তত ১৫ ধরনের পিঠার আয়োজন ছিল এ উৎসবে। শুধু তাই নয়, প্রায় ১৫ হাজার মানুষের জন্য পিঠার ব্যবস্থা ছিল পিঠা উৎসবকে কেন্দ্র করে। তৈরি করা হয় হরেকরকমের ৬০ হাজার পিঠা।

শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল উৎসব অঙ্গণ। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণিল আয়োজন। গানের ছন্দের সাথে পিঠার স্বাদ আর সাথে শীতের ঝাঁকুনি এ যেন ভিন্ন আবহ সৃষ্টি করে সবার মাঝে।

পিঠা উৎসবকে কেন্দ্র করে মানুষের এমন সরব উপস্থিতিকে প্রেরণা হিসেবে নিয়ে আগামীতে এ ধরণের ব্যতিক্রম আয়োজনের কথা বলেন কেরানীগঞ্জ ঢাকাইয়া সমিতির নেতৃবৃন্দরা।

কেরাণীগঞ্জের আগানগর এলাকার ২য় বুড়িগঙ্গা সেতুর পাদদেশে শুক্রবার বিকাল তিনটায় মোঃ সাহিদুল হক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত উপস্থিত ছিলেন, ঢাকাইয়া কেরাণীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মাহমুদ আলম সহ-সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ মোঃ সালাউদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা বলেন, কেরাণীগঞ্জের একদিকে মানিকগঞ্জ অন্যদিকে নারায়নগঞ্জ ও জিনজিরা থেকে সৈয়দপুর এ বৃহৎ কেরাণীগঞ্জবাসীকে একত্রিত করার জন্য তাদের মধ্যে আন্তরিকতা তৈরি করার জন্য আমাদের এই পিঠা উৎসব। এর মাধ্যমে প্রায় পনেরো হাজার মানুষ একত্রিত হয়ে খতে পারবে। আমাদের উদ্দেশ্য পুরো ঢাকাইয়া কেরানীগঞ্জবাসী একত্রিত থাকবে কোন দল ও মত থাকবেনা সবার দল ও মত এক থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০