PRIYOBANGLANEWS24
২৬ জুন ২০২৩, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ‘টাইগার’ এর দাম ২ লাখ টাকা!

শরীরে সোনালী ও কালো রংয়ের সংমিশ্রণ, উচ্চতা ৪ ফুটের বেশি। বিশাল আকৃতির এমন একটি ছাগল লালন পালন করেছেন ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের পশ্চিম সুতারপাড়া গ্রামের ছাগল খামারী মো. অলিউল্লাহ। ভালবেসে নাম রেখেছেন টাইগার। কুরবানিকে সামনে রেখে টাইগারের দাম হাকিয়েছেন দুই লাখ টাকা।

অলিউল্লাহ জানান, দীর্ঘদিন প্রবাস থাকার পর ২০১২ সালে দেশে এসে শখের বসে শুরু করেন ছাগল পালন। শখের বসে ছাগল পালন করলেও এখন পেশা হিসেবে বেছে নিয়েছেন ছাগল পালনকে। দেশীয় রাম ছাগল প্রজাতির টাইগারের ওজন ১১০ কেজির উপরে বলে দাবি তার। এটি দোহার ও নবাবগঞ্জের সবচেয়ে বড় ছাগল বলেও জানান খামারি অলিউল্লাহ ।

গত তিন বছর ছাগলটিকে লালন-পালন করেছেন তিনি। গত ঈদে টাইগারকে রাজধানীর গাবতলী গরুর হাটে তোলেন। কিন্ত যথাযথ দাম না পাওয়ায় বিক্রয় করেনি টাইগারকে। এবার টাইগারটিকে ভাল দামে বিক্রি করতে পারবেন বলে প্রত্যাশা তার । ছাগলটিকে প্রতিদিন ডাল, ভুট্টা, গম ও ছোলার ভুষির পাশাপাশি আপেল, মাল্টা ও সাদা রুটি খেতে দেওয়া হয়। দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. শামীম হোসেনের পরামর্শে এই টাইগারকে লালন-পালন করেছেন বলে জানান তিনি।

অলিউল্লাহ ছাগলটিকে সন্তান স্নেহে বড় করেছেন বলে জানান এলাকাবাসী।

অলিউল্লাহকে দেখে অনুপ্রাণিত হয়ে তরুণ ও যুবকরা পশু পালনে আগ্রহি হবে বলে মনে করে ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহেদা আখতার । টাইগার ভাল দামে বিক্রি হবে এমন প্রত্যাশাও ছিল তার কণ্ঠে।

অলিউল্লাহ সাথে যোগাযোগের নম্বর: ০১৯১১৬৭১৯৪৯

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০