PRIYOBANGLANEWS24
১ জুন ২০২৩, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আ’লীগের সংবাদ সম্মেলন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক সেলিম গং এর ভ‚মি দস্যুতা ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ওয়ার্ড আ’লীগের কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মারধরের অভিযোগ তুলে সম্মেলন করেছে তেঘরিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগ। বৃহস্পতিবার সকাল ১১টায় তেঘরিয়া বেড়া এলাকায় ভুক্তভোগী স্থানীয় মেম্বার ও তেঘরিয়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদশা নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন এমন অভিযোগ তুলে ধরেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভক্তুভোগী জাহাঙ্গীর হোসেন বাদশা। তিনি বলেন, গত রবিবার রাতে দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার সময় সেলিম বাহিনী অতর্কিত হামলা চালায়। সেই হামলায় জাহাঙ্গীরের ২ ভাগিনাসহ মোট ৪ জন আহত হয়। আহতদের মধ্যে সাজ্জাদ ও শাহাদাত এর অবস্থা আশংকা জনক। ঘটনার পরদিন মঙ্গলবার ভুক্তভোগী জাহাঙ্গীর বাদি হয়ে সেলিম ব্যাপারী, ডালিম ব্যাপারী, নাজিম ব্যাপারী, মৃদুল, এসহাক নবী, জাহের, রাজা ও সোহেলকে আসামী করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করে। ঘটনার ২ দিন পার হলেও এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা দ্রæত আসামীদের গ্রেফতারের জোর দাবি জানায়।

এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত সেলিম মুঠোফোনে জনকন্ঠকে জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোটায় ও উদ্দেশ্য প্রনোদিত। বেড়া এলাকায় এক গরীব মানুষকে একটি টং দোকান দেওয়াকে কেন্দ্র করে ঝগড়ার শুরু হয়। আমি সেই গরীব নিরীহ লোকে পক্ষে কথা বলায় তারা আমার বিরুদ্ধে এসব মিথ্যা ও বানোটায় অভিযোগ তুলেছে। দলীয় কার্যালয় ভাংচুরের বিষয়ে তিনি বলেন, সেটি আমাদেরই অফিস, সেখানে কেন ভাংচুর করবো। সুষ্ঠু তদন্ত হলে এর আসল রহস্য বেরিয়ে আসবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আমিনুর রহমান সওদাগর, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুব মহিলা লীগের সহ সভাপতি রুনা বেগম, বাবুল সওদাগর, আসাদ মিয়াসহ আরো অনেকে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জামান ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, মামলা হওয়ার পর আসামীরা গা ঢাঁকা দিয়েছে, তবে তাদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০