PRIYOBANGLANEWS24
১ মে ২০২৩, ২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আতঙ্কে পদ্মার জেলেরা: জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বজ্রপাতে আহত রাকিব

গত শনিবার বিকাল ৪টা-৫টা। হঠাৎ আকাশে কালো মেঘ। সবাই যে যার মতো নৌকার ছাউনিতে আশ্রয় নেয়। কিন্তু রাকিব তার নৌকাটি নিরাপদে রাখতে গিয়ে বজ্রপাতে পতিত হয়। নিমিষেই চিৎকার দিয়ে আমার ছেলে পড়ে যায়। ওর সঙ্গে যারা ছিল তারা ওকে দ্রুত পদ্মা থেকে নিয়ে আসে। দেখি ছেলের পুরো শরীর পুড়ে গেছে। নাক দিয়ে রক্ত পড়ছে। এরপর দ্রুত নিয়ে যাই হাসপাতালে। কান্নাজড়িত কণ্ঠে এসব কথা জানান আহত রাকিবের পিতা আব্দুল জলিল মিয়া।

এলাকাবাসী জানায়, রাকিব হোসেন পদ্মায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ঢাকার দোহারের নয়াবাড়ী ইউনিয়নে পানকুন্ডু গ্রামে তার বাড়ি। গত শনিবার মাছ ধরতে গিয়ে তার থেকে কিছু দূরে বজ্রপাত হয়। আর এতেই তিনি আক্রান্ত হন। শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় তাকে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স্ে নিয়ে যাওয়া হয়। পরে বেগতিক দেখে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এখন তিনি প্রি-আইসিউতে চিকিৎসাধীন আছে। মাঝে মধ্যে একটু আধটু কথা বলছেন। বাকি সময় জ্ঞান হারা থাকেন। এ ঘটনায় পদ্মায় মাছ ধরা জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

রাকিবের বাবা আব্দুল জলিল বলেন, আমরা গরিব মানুষ। পেটের দায়ে ছেলে মাছ ধতে গেলে এই অবস্থা হয়। পদ্মায় এর আগের দিন বজ্রপাত হয়। ওইদিন কেউ আহত হয়নি। পদ্মায় শতাধিক জেলে মাছ ধরে। শনিবার আমার ছেলে আহত হওয়ার পর সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বজ্রপাত সচেতনতায় কাজ করা সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএএফ) এর সভাপতি ড. কবিরুল বাশার মানবজমিনকে বলেন, বজ্রপাত রোধে সারা দেশে মাঠে মাঠে বজ্রনিরোধক টাওয়ার নির্মাণ করতে হবে। প্রচুর উঁচু গাছ রোপণ করতে হবে। আর হাওর অঞ্চলে যেহেতু বজ্রপাত বেশি হয়, সেখানে প্রচুর ছাউনির উপরে বজ্রপাত নিরোধক টাওয়ার নির্মাণ করতে হবে। এ ছাড়া বজ্রপাত নিয়ে মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা তৈরি করতে পাঠ্যপুস্তকে এ বিষয়ে অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতিবছর গড়ে ৮৪ লাখ বজ্রপাত হয়, যার ৭০ শতাংশই হয় এপ্রিল থেকে জুনে। বজ্রপাতে মৃত্যুর ঘটনাগুলোর ৭০ শতাংশই ঘটছে কৃষিকাজের সময় এবং মারা যাওয়া ব্যক্তিদের প্রায় ৭০ শতাংশই কৃষক। মৃত্যুর ঘটনাগুলোর সাড়ে ১৪ শতাংশ হয় বাড়ি ফেরার পথে এবং ১৩ শতাংশ গোসল কিংবা মাছ ধরার সময় জলাশয়ে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে বজ্রপাতে মৃত্যুর ঘটনা প্রতিনিয়ত বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০