PRIYOBANGLANEWS24
১৫ এপ্রিল ২০২৩, ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আরএফকিউ প্রকল্পের তালিকা ফাঁস, সমালোচনার ঝড়

ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের সিলমোহরকৃত আরএফকিউ (রিকুয়েষ্ট ফর কোটেশন) ১৫টি প্রকল্প কাজের একটি তালিকা যোগাযোগ মাধ্যেেম ফাঁস হয়েছে। তালিকাটি ইতিমধ্যে যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে সমালোচনা। নিয়ম না মেনে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলুর ঘনিষ্টদের তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে উপজেলা চেয়ারম্যানের দাবি তালিকাটি ব্যাপারে তিনি অবগত না। নিয়ম মেনেই সকল প্রক্রিয়া শেষে তালিকা করা হবে বলে জানান তিনি।

উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সিলমোহর দেওয়া ঐ তালিকা দেখা গেছে ১৫টি কাজের প্রকল্পের বরাদ্দকৃত অর্থের পরিমাণ ও যে ব্যক্তির নামে অনুমোদন করা হয়েছে তাদের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। পাশাপাশি কোন এলাকায় কি কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সেটাও সেখানে উল্লেখ করা হয়েছে। তালিকায় দেখা যায়, শিকারীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান এর বাড়ি সংলগ্ন রাস্তা উন্নয়ন (ইউসুফ হারুন টিপু), জয়কৃষ্ণপুর বামুয়াহাটি রাজার বাড়ি মোড় হইতে বামুয়াহাটি জামে মসজিদ পর্যন্ত রাস্তা মাটি ও ইট সলিং দ্বারা উন্নয়ন (ভাইস চেয়ারম্যান), নয়নশ্রী ভাওয়াডুবি হুমায়ন এর বাড়ি হতে সাবেক চেয়ারম্যান চৌধুরীর বাড়ি পর্যন্ত রাস্তা ইট সলিং দ্বারা উন্নয়ন (পলাশ চেয়ারম্যান), শোল্লা সিংজোর কৃষি ভূমিতে জলবদ্ধতা নিরশনের জন্য ড্রেন নির্মাণ (দেলোয়ার), যন্ত্রাইল মোহাম্মদ আলীর বাড়ি হতে পেশকার বাড়ি পর্যন্ত রাস্তা সি.সি দ্বারা উন্নয়ন ও যন্ত্রাইল পশ্চিমপাড়া খালের রাস্তায় ড্রেনেজ সংস্কার (চেয়ারম্যান গং), যন্ত্রইল হরিস্কুল ক্লাব মাঠ সংলগ্ন রাস্তার ড্রেনের বাকী অংশ নিমার্ণ (চেয়ারমান গং), যন্ত্রাইল অপূর্ব সংসদ মাঠ হতে যন্ত্রাইল ভূইয়া বাড়ি মসজিদ পর্যন্ত রাস্তা আর.সি.সি দ্বারা উন্নয়ন (চেয়ারম্যান গং), বান্দুরা ইউপি’র কাঠালীঘাটা উচ্চ বিদ্যালয়ের মেইন গেট নির্মাণ (মুকলেস), কলাকোপা দোহার-নবাবগঞ্জ কলেজের ছাত্র সংসদের ওযুখানা মেরামত ও টয়লেট নির্মাণ (নাসির, ছাত্রলীগ), বক্সনগর অপুর রাস্তা সি.সি দ্বারা উন্নয়ন (হিরন), বাহ্রা উড়ারচর ব্রিজ হতে কাহুর যন্ত্রাইল সংযোগ ব্রিজ (বাগবাড়ি) পর্যন্ত রাস্তা ইট দ্বারা উন্নয়ন (সোহান ও শাকিল), কৈলাইল কবি নজরুল স্কুলের গেইট নির্মাণ (পাবেল/বাবুল), গালিমপুর মিজার মেম্বারের বাড়ির রাস্তার অসম্পূর্ণ অংশ উন্নয়ন (মিজার মেম্বার), চূড়াইন বাজারের লক্ষী মন্দিরের পাশে ঘাটলা নির্মাণ (কাউছার ও হৃদয়, ছাত্রলীগ) ও উপজেলা চেয়ারম্যানের অফিস রুম সংস্কার (অংশ-২) ( ফয়েজ আল মাসুদ টুটুল) এর নাম রয়েছে। এদের সবাই উপজেলার চেয়ারম্যানের ঘনিষ্ট হিসেবে পরিচিত। এছাড়া তিনটি কাজে চেয়ারম্যান গং লেখায় এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘চেয়ারম্যান গং’ বলতে কি বুঝানো হয়েছে প্রশ্ন অনেকের। ১৫টি প্রকল্পে ৭৬,৪২,৪৬০ টাকারর কাজের বিবরণ দেওয়া হয়েছে। যদি এটি উপজেলা পরিষদ থেকে তালিকা করা হয়ে থাকে তাহলে স্বেচ্ছাচারীতা করা হয়েছে বলে অভিযোগ অনেকের ।

নবাবগঞ্জের সচেতন মহল মনে করেন, তালিকাটি যদি উপজেলা পরিষদ থেকে করা হয়ে থাকে তাহলে সরকারের সুনাম ধরে রাখতে দ্রুত বাতিল করা উচিত। এছাড়া কেউ যদি পরিষদের বদনাম করতে তালিকাটি করে থাকে তাহলে উপজেলা পরিষদের সতর্ক বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।

জানা যায়, প্রতিটি কাজের জন্য রিকুয়েষ্ট ফর কোটেশনের আওতায় একাধিক যোগ্য ঠিকাদারকে দর উল্লেখ করে ফরম দেওয়া হয়ে থাকে। সে ফরম পূরণ করে জমা দেওয়া পর আরএফকিউ প্রকল্প কমিটির সভাপতি, সদস্য সচিবসহ অনান্য সদস্যদের উপস্থিতিতে আলোচনা ও সিধান্ত অনুযায়ী প্রতিটি কাজে ১ জন করে ঠিকাদার নির্ধারণ করবেন। সেক্ষেত্রে সবচেয়ে কম দরে যে কাজ করতে পারবে তাকেই সেই কাজ দেওয়া হয়।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী বলেন, উপজেলা পরিষদ আরএফকিউ এর আওতায় কাজ করার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছিল। কিন্ত পরবর্তীতে সে বিষয়ে আর কোন প্রদক্ষেপ নেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, তালিকাটি আমিও পেয়েছি। তবে যেহেতু এটাকে অনুমোদন দেওয়া হয়নি তাই এর মূল্য নেই। প্রতিটি কাজেরই কিছু প্রক্রিয়া থাকে। প্রক্রিয়ার বাহিরে কোন কাজ হবে না। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে আরএফকিউ প্রকল্পের কাজগুলো ওপেন দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, তালিকার ব্যাপারে আমি অবগত নই। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার অফিসে অনেক সময় অনেকে লোক আসা যাওয়া করেন। ‘কে কিভাবে সিল মেরেছে বা কেউ বাহিরে থেকে সিল বানিয়ে মেরেছে কী না বিষয়টি জানতে হবে। তালিকাটি বের হলো কিভাবে, কোথায় গেলো, কার কাছ থেকে গেলো বিষয়টি আগে আমার জানতে হবে’। তিনি আরো বলেন, অবশ্যই পরিষদের যেকোন কাজ নিয়মের মধ্যে হবে। নিয়মের বাহিরে টেন্ডার ছাড়া কোন কাজ হয় না, হওয়ার সুযোগ নেই এবং আর হলেই তার স্বীকৃতি নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০