PRIYOBANGLANEWS24
৯ এপ্রিল ২০২৩, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ৮০ মণ জাটকাসহ ৭ জেলে আটক

ঢাকার দোহারে ৮০ মণ জাটকা ইলিশসহ সাত জেলেকে আটক করেছে দোহারের কুতুবপুর নৌ-পুলিশ। রবিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার বাহ্রাঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাবনা জেলার আমিনপুরের ঢালারচর গ্রামের মৃত শাহাবুদ্দিন মন্ডলের ছেলে গফুর মন্ডল (৩৯), একই এলাকার মো. রহম মোল্লার ছেলে মো. সাইফুল (২৭), নারাদা গ্রামের মো. তোফাজ্জল মন্ডলের ছেলে মো. পিয়ার আলী (২৯), চর আব্দুল শুকুর গ্রামের মো. দুলাল ফকিরের ছেলে মো. মান্নান ফকির (৩৭), মোল্লা মারা গ্রামের মো. পলাই সরদারের ছেলে মো. বজলু সরদার (৩৭), ধারাইল গ্রামের মৃত পকেল মন্ডলের ছেলে শাহীন মন্ডল (২৯) ও কর সাইলকা গ্রামের মৃত সবুরের ছেলে মো. বাদশা মিয়া (৩৭)।

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহুরুল ইসলাম বলেন, গোপন সূত্রে জানতে পারি, মাওয়া-সুরেশ্বর থেকে দোহারের পদ্মা নদী দিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ নিয়ে দুটি মাছ ধরার ট্রলার পাবনার বেড়া বাজারের উদ্দেশে যাচ্ছে। যাওয়ার পথে ধূলসুর পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ট্রলার থেকে পলিথিন দিয়ে ঢাকা ৩৩টি কর্কশিটে আনুমানিক ৩ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ ও সাত জেলেকে হাতেনাতে আটক করি। আটটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নির্দেশে ও উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলমের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০