PRIYOBANGLANEWS24
৩ এপ্রিল ২০২৩, ৩:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেপ্তার

ঢাকার দোহারে বিশেষ অভিযান চালিয়ে মোঃ রাসেল শেখ ওরফে সোহেল শেখ (২৫) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি মোটরসাইকেল উদ্ধাট করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোঃ রাসেল শেখ ওরফে সোহেল শেখ (২৫) উপজেলার হরিচন্ডি গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দোহার থানার একটি মোটরসাইকেল চুরির সূত্র ধরে ঢাকা জেলার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান এর নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল মো: আশরাফুল আলমের তত্ত্বাবধানে দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে দোহার থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্য রাসেল শেখ ওরফে সোহেল শেখকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে নিয়ে পুলিশ মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দুর্গম চর এলাকা থেকে অভিযান পরিচালনা করে তার দেখানো মতে মামলার চোরাই মোটরসাইকেলটিসহ আরও ২টি মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার আদালতে প্রেরণ করা হলে সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রাথমিকভাবে জানা যায়, এই সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে দোহার ও নবাবগঞ্জসহ ঢাকার আশেপাশে থেকে মাত্র ১মিনিটে মোটরসাইকেল চুরি করে নিয়ে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চর এলাকায় বিক্রি করতো। এই চক্রের বাকি আসামিদের বিরুদ্ধে অভিযান চলমান আছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল মো: আশরাফুল আলম জানান, উদ্ধারকৃত ৩টি মোটরসাইকেলের মধ্যে ২টি মোটরসাইকেল মালিকের সন্ধান পাওয়া গিয়েছে। ১টি মোটরসাইকেলের মালিককে খুজে পাওয়া যায়নি।প্রাথমিকভাবে জানা গেছে, এটি নবাবগঞ্জ থানার চালনাইচক, পোদ্দারবাড়ী, বিদ্যুৎ আফিসের সাথে ব্রীজ সংলগ্ন রাস্তা থেকে প্রায় ৫ মাস পূর্বে চুরি করা হয়েছে।

গাড়ীর বর্ণনা: ব্রান্ড- Dayun, চ্যাসিস নং- LXSPCJLY4E4179519, ইঞ্জিন নং- DY152FMI E6116385। গাড়ির প্রকৃত মালিককে কাগজপত্রসহ দোহার থানা অথবা দোহার সার্কেল অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০