PRIYOBANGLANEWS24
৩০ ডিসেম্বর ২০১৯, ২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্সেনালকে হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক। প্রিয়বাংলা নিউজ২৪:
জয়টা প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল আর্সেনালের। কিন্তু শেষ মুহুর্তে সব গোলমাল হয়ে যায় গানারদের। তারই সুযোগে সমতায় ফেরার পাশাপাশি আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ২-১ গোলের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে চেলসি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪ ম্যাচে জয় বঞ্চিত থেকে রোববার (২৯ ডিসেম্বর) ব্লুজদের মুখোমুখি হয় ডেভিড লুইস-মেসুত ওজিলরা। প্রথমবারের মতো তাদের ডাগআউটে দাঁড়িয়েছিলেন মাইকেল আর্তাতা। কিন্তু স্প্যানিশ কোচকে জয় উপহার দিতে পারেনি গানাররা।

হাইভোল্টেজ ম্যাচটিতে অবশ্য শুরু থেকে দুর্দান্ত খেলছিল আর্সেনাল। ১৩ মিনিটে ইংলিশ ডিফেন্ডার চেম্বারের পাস থেকে হেডে গোল করে ঘরের সমর্থকদের উল্লাসে ভাসান গেবানিজ স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অউবামেয়াং।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে চেলসি। কিন্তু প্রথমার্ধে লুইস-সাকাদের রক্ষণদেয়াল ভাঙতে পারেনি তারা। বিরতির পরও গোল শোধের চেষ্টা অব্যাহত রাখে ব্লুজরা। কিন্তু কোনোভাবেই আর্সেনালের ডি-বক্সে সুবিধা করতে পারছিল না ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।

তবে শেষ মুহুর্তে সুযোগ চলে আসে তাদের হাতে। ৮৩ মিনিটে ফ্রি-কিক নেন ম্যাসন মাউন্ট। ইংলিশ মিডফিল্ডারের স্পট কিক থেকে আনমার্কে থাকা জোর্গিনহো বল ঠেলে দেনে আর্সেনালের জালে।

সমতায় ফেরার আরও ভয়ংকর হয়ে ওঠে ল্যাম্পার্ডের শিষ্যরা। ৮৭ মিনিটে উইলিয়ানের পাস থেকে ব্যবধানটা ২-১ করে চেলসিকে কামব্যাকের গল্প করার রসদ এনে দেন ট্যামি আব্রাহাম।

শেষ মুহুর্তে পিছিয়ে পড়ে খেই হারিয়ে ফেলে আর্তাতার দল। নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত সাত মিনিটে ম্যাচ গড়ালেও ঘরের মাঠে পরাজয় এড়াতে পারেনি আর্সেনাল।

অনবদ্য এই জয়ে ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানটা ধরে রেখেছে চেলসি। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থেকে বছর শেষ করলো আর্সেনাল। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০