PRIYOBANGLANEWS24
২২ ফেব্রুয়ারী ২০২৩, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সড়কে অবৈধ মাহেন্দ্রা বন্ধের দাবীতে মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামের একমাত্র পাকা সড়কে অবৈধ মাহেন্দ্র গাড়ী চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে তেলেঙ্গা গ্রামের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতার কেন্দ্রের সামনের সড়কে দাড়িয়ে এ মানববন্ধন করা হয়।

এলাকাবাসী মানববন্ধনে জানান, কৈলাইলের মোল্লাকান্দা খালের মাটি অবৈধভাবে রাতের আধারে বিক্রি করছে ঐ এলাকার বাসিন্দা, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হক পিলু ও কৈলাইল গ্রাামের তমিজদ্দিন। তারা তেলেঙ্গা ইটভাটায় মাটি দিতে গ্রামের পাকা সড়ক ব্যবহার করছিল।

মঙ্গলবার রাত ৯টার দিকে মাটি ভর্তি মাহেন্দ্র চলাচলে বাধা দেয় এলাকাবাসী। এসময় জেরিন নামে ১০ম শ্রেণির এক ছাত্রীর বাড়ি থেকে বের হওয়ার সময় পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা উঠিয়ে দিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মাহেন্দ্র গাড়ীর চালক ও সহযোগীদের ধাওয়া করে গ্রাম ছাড়া করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এলাকাবাসী থানায় লিখিত অভিযোগ করেছেন।

এঘটনার প্রতিবাদে বুধবার বিকালে দড়িকান্দা গ্রামের মাটি ব্যবসায়ী মইনুল হক পিলু, তমিজদ্দিন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী।

স্থানীয় আক্তার মিয়া অভিযোগ করেন, মাটি সন্ত্রাসীরা আমাদের গ্রামের একমাত্র রাস্তা নষ্ট করে ফেলছে। বাধা দিলে আমাদের হুমকি দেয়।

আহত জেরিনের মা বলেন, রাতে হৈ চৈ শুনে বাড়ি থেকে বের হলে মাটি ভর্তি মাহেন্দ্র মেয়ের মায়ের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে মারাত্মকভাবে আহত করে। জেরিন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। সে কৈলাইল টেকনিক্যাল হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী।

এবিষয়ে মইনুল হক পিলু মুঠোফোনে বলেন, খালের জমানো মাটি টেন্ডারে ক্রয় করে বিক্রি করছি। তেলেঙ্গা গ্রামের গুটিকয়েকজন আমার কাছে চাঁদা দাবী করলে দিতে রাজি না হওয়ায় তারা এলাকাবাসীকে ক্ষেপিয়ে এ সব করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০