PRIYOBANGLANEWS24
১২ ফেব্রুয়ারী ২০২৩, ১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

শনিবার শুরু হয়েছে ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট।

নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সভাপতি ডা: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: হরগোবিন্দ সরকার অনুপ।

উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। সকালে প্রথম খেলায় কাউনিয়াকান্দির বিপক্ষে নুরনগর নূরানী সংঘ ৮ উইকেটের ব্যবধানে জয়লাভ করে।

বিকালে দ্বিতীয় ম্যাচে বিলপল্লী চরতইতালের বিপক্ষে অধিনায়ক মানিকের অলরাউন্ডার নৈপুণ্যে ৭ রানে জয় পায় পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাহিদুল ইসলাম জনি, সফিকুল ইসলাম সবুজ, সোহেল দেওয়ান ও শাকিল ভূইয়া।

উদ্বোধনী খেলায় আরো উপস্থিত ছিলেন নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সাধারণ সম্পাদক মাদবর ফারুক, কোষাধ্যক্ষ আলমগীর চোকদার, ক্রীড়া সম্পাদক সাইদুল শিকদার, ফিল্ড ক্যাপ্টিন মোবারক হোসেন, স্থানীয় মুরব্বি সাহেব আলী সিকদার, শেখ বারেক, সিদ্দিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের অধিনায়ক মানিক

খেলায় সার্বিক সহযোগিতা করেন শেখ শামীম, আওয়াল হোসেন, মামুন ভূইয়া, শাহিন শিকদার, মো. রতন, রুবেল দেওয়ান, সঞ্জয় সাহা, শেখ নাঈম, রাকিব দেওয়ান, সাগর, সাব্বির হোসেন, মো. নাজির আহমেদ, আবীর, আতিক, ওয়াহিদ, হৃদয়, দ্বীপ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা

ধারাভাষ্যকার হিসেবে রয়েছে মো. ইমরান ও সাগর।

১৬ দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে মিডিয়া পার্টনার প্রিয়বাংলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০