PRIYOBANGLANEWS24
১০ ফেব্রুয়ারী ২০২৩, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেট লীগ এর ফাইনালে নয়াবাড়ি টাইগার্স এর জয়

দোহার উপজেলা নয়াবাড়ি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার হয়ে গেল শুকুর আলী নাইট ক্রিকেট লীগ এর ফাইনাল খেলা। খেলায় নয়াবাড়ি টাইগার্স বনাম নয়াবাড়ি ফ্রেন্ডস পাওয়ার অংশগ্রহণ করে।

টসে জিতে নয়াবাড়ি ফ্রেন্ডস পাওয়ার ব্যাটিং করতে আমন্ত্রন জানায় নয়াবাড়ি টাইগার্সকে। ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট ১০ ওভারে নয়াবাড়ি টাইগার্স ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। জবাবে নয়াবাড়ি ফ্রেন্ডস পাওয়ার ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করতে সক্ষম হয়। খেলায় ৬৪ রানে জয় পায় নয়াবাড়ি টাইগার্স। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও সিরিজ নির্বাচিত হন নয়াবাড়ি টাইগার্সের খেলোয়ার শফিকুল ইসলাম।

নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদ মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াৎ হোসেন নান্নু, দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, দোহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, দোহার উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক মনির আহম্মেদ মোল্লা, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, সহ সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, এ্যাড. জহিরুল ইসলাম বিপ্লব, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সেকেন্দার আলী মোল্লা সহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ। খেলা শেষে বিজয়ী দলের টিম কর্ণধার আবু নাঈম দোহারীর হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০