PRIYOBANGLANEWS24
৩ ফেব্রুয়ারী ২০২৩, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের নুরুল্লাপুর মেলায় প্রকাশ্যে চলছে মাদক বিক্রি!

ঢাকার দোহার উপজেলার নুরুল্লাপুর মেলায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি।

সরেজমিনে শুক্রবার দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের নুরুল্লাপুর মেলায় গিয়ে দেখা যায়, মেলায় কিছু পলিথিনের অস্থায়ী ঘুপচি ঘরে প্রকাশে চলছে মাদকের রমরমা বিকিকিনি। রয়েছে বসে খাওয়ার ব্যবস্থাও। ঘরের ভেতর গোল হয়ে জলসা বসিয়ে এক জনের পর আরেকজন ফুক দিচ্ছেন গাঁজার কলকিতে।
সাংবাদিক পরিচয় গোপন রেখে খদ্দের সেজে গাঁজা বিক্রিতে ব্যস্ত একজনের সাথে কথা বলতেই জানা যায় বিস্তারিত ঘটনা। তারা জানায়, সিগারেটের ভেতর থেকে তামাক ফেলে সেখানে গাঁজা ভরে বিক্রি করছে প্রতি শলাকা ২৫ থেকে ৫০ টাকা পর্যন্ত। এসব ঘুপচি ঘরগুলোতে ভিড় করছে একশ্রেণির বখাটে ও উঠতি বয়সের তরুণরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এসব অস্থায়ী ঘুপচি ঘরগুলোর পাওয়া যাচ্ছে ইয়াবাসহ নানারকম মাদকদ্রব্য।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল্লাপুর পাক দরবার শরীফের উরশকে কেন্দ্র করে একশ্রেণির ভাসমান সাধু চক্র মেলার একটি অংশে অবস্থান করে সেখানে পলিথিনের অস্থায়ী ঘর তুলে মাদকের ব্যবসা করেছে। যার ফলে বিপথে যাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। অবক্ষয় সৃষ্টি হচ্ছে সমাজে।

এ ব্যাপারে মেলা কমিটির সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের নিয়মিত অভিযান চলছে। মাদক বিক্রির সাথে জড়িত কাউকে ধরতে পারলেই মামলা দিয়ে কোর্টে চালান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০