PRIYOBANGLANEWS24
১৬ জানুয়ারী ২০২৩, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতকালীন সবজি চাষে লাভবান কৃষকরা

চলতি মৌসুমে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। ফুলকপি, বাধাঁকপি, লালশাক, মূলা, বেগুন, লাউ, শিম, পটল, শসা ও করলা সহ নানা রকমের নতুন নতুন শীতের সবজি ক্ষেত।

এমন সবুজ ক্ষেতের দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, বান্দুরা, নয়নশ্রী, যন্ত্রাইল, শোল্লা, আগলা, কৈলাইল, চুড়াইন ইউনিয়ন সহ বেশিরভাগ গ্রামে। চলতি মৌসুমে সবজি চাষ করে লাভের মুখ দেখেছেন অনেক কৃষক।
চাহিদা মেটাতে অনেক গৃহিণী বসতভিটায় সবজি চাষ করছেন। বসতভিটার আশপাশে এসব সবজির চাষ করতে বেশি জায়গারও প্রয়োজন হয় না। পরিবারের চাহিদা মিটিয়ে এসব সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করেছেন কৃষকরা। লাভবান হওয়ায় দিন দিন বাড়ছে সবজির চাষবাদ।

বারুয়াখালী ইউনিয়নের জৈনতপুর এলাকার গৃহবধু রহিমা বেগম বলেন, ‘ অল্প জায়গায় সবজি চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে আবার বাজারেও বিক্রি করছি। এতে সংসারের খরচও যোগাড় হচ্ছে। এবার ফলন ভালো হওয়ায় অল্প সময়ে লাভবান হচ্ছি’।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শুধু নবাবগঞ্জ উপজেলায় ১৮০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে বেগুন ২১৯ হেক্টর, ঢেড়শ , টমেটো ১৮১, মুলা ১০৯, উচ্ছে ১১, শিম ৯২, গাজর ২, পেঁপে ৩৫, করলা ২০, শসা ২৫, বরবটি ২২, ফুলকপি ১৯৫, বাঁধাকপি ৯৪ হেক্টরসহ অবশিষ্ট জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছে কৃষক।

জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু এলাকার কৃষক আব্দুল জব্বার বলেন, ‘আমি চলতি মৌসুমে ৩ বিঘা জমিতে ফুলকপির চাষ করেছি। ব্যয় হয়েছে ৫০-৬০ হাজার টাকা। ফুলকপিতে মাজরা পোকার আক্রমণ হলে স্থানীয় নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পরামর্শে পোকা দমন করতে সক্ষম হয়। তিনি আরো বলেন, ফুলকপি জমি থেকেই ৩০ টাকা কেজি দরে বিক্রি করছি। আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় চার লক্ষ টাকার মতো বিক্রয় হবে। ভালো দাম পাওয়ায় এ ফসল থেকে লাভের আশা করছি।

রাজাপুর এলাকার কৃষক মোবারক হোসেন বলেন, ‘এবছর ফুলকপির পাশাপাশি লালশাক ও মুলা চাষ করেছি। প্রতি বছরের চেয়ে এবার একটু বেশি লাভের আশা করছি। কৃষি অফিসের সহায়তা পেলে আগামীতে আরও বেশি সবজি উৎপাদনের স্বপ্ন দেখছি।

উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, শীতের নতুন সবজি বেগুন ৫০ টাকা, ফুলকপি ৯০, বাঁধাকপি ৪০, মুলা ৩০, শিম ৮০, মিষ্টি কুমড়া ৪০, পালংশাক ৪০, গাঁজর ১০০ ও শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, অন্যান্য বছরের তুলনায় তালায় এবার শীতকালীন সবজি চাষ বৃদ্ধি পেয়েছে। এ চাষ সফল করার লক্ষ্যে ইতিমধ্যে কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ, সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০